1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
পলাশবাড়ী বিজ অফিসে নানা আয়োজনের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

পলাশবাড়ী বিজ অফিসে নানা আয়োজনের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বুধবার, ২৭ মার্চ, ২০২৪
  • ৯৪ বার

ওমর ফারুক গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলায় যথাযোগ্য মর্যাদায় ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। বিভিন্ন কর্মসূচি আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালন করে পলাশবাড়ী জোনের আওতায় বিজ। বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ) পলাশবাড়ী জোনের আওতায় বিজ শিক্ষা কর্মসূচির আয়োজনে পশ্চিম গোপীনাথপুর বিজ প্রাক প্রাথমিক শিক্ষাকেন্দ্রে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৪ উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, এক বিশাল র্যালী, স্মৃতি সৌধে পুস্পস্তবক অর্পন, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা, অসহায় পরিবারে বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ পলাশবাড়ী জোনের সিনিয়র জোনাল ম্যানেজার মিজানুর রহমান। ক্ষুদে শিশুদের সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন বিজ এর কৃষি কর্মসূচির প্রোগ্রাম ম্যানেজার মোশারেফ হোসেন, পলাশবাড়ী জোনের সাব জোনাল ম্যানেজার মোজাহারুল ইসলাম, কমপ্লাইন্স অফিসার জনাব মোঃ আহসান হাবিব,সিনিঃ শাখা ব্যবস্থাপক সোহেল রানা, এলাকার গন্য মান্য ব্যক্তি বর্গ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন বিজ শিক্ষা ও সামাজিক সুরক্ষা কর্মসূচির ম্যানেজার আনোয়ার জাহিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পশ্চিম গোপীনাথপুর বিজ প্রাক-প্রাথমিক শিক্ষা কেন্দ্রের কেন্দ্র ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও ইউপি সদস্য মাজিজুর রহমান মাজু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পলাশবাড়ী জোনের সাব জোনাল ম্যানেজার মোজাহারুল ইসলাম। বক্তব্য ও আলোচনা শেষে শহীদ মুক্তিযোদ্ধাদের রুহের মাগফেরাত কামনা করে ও জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয় এবং পরে সকলের মাঝে ইফতারি বিতরণ করা হয়।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com