1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
খুলনার তেরখাদায় শ্রী শ্রী গঙ্গাধর পাগল ঠাঁকুরের ১০২ তম জন্মবার্ষিকী পালিত - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

খুলনার তেরখাদায় শ্রী শ্রী গঙ্গাধর পাগল ঠাঁকুরের ১০২ তম জন্মবার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
  • ১১৩ বার

সাগর কুমার বাড়ই , স্টাফ রিপোর্টার: গত ২৭ শে মার্চ ~২০২৪ ইং বুধবার খুলনা জেলার তেরখাদা উপজেলার অদুরে পাতলা সর্বজনীন পূজা মন্দিরে পাতলা গ্রামবাসীর আয়োজনে শ্রী শ্রী গঙ্গাধর পাগল ঠাকুরের ১০২ তম জন্মবার্ষিকী পূজা ও মহোৎসব অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে ২৬ শে মার্চ রাতে শ্রী শ্রী গঙ্গাধর পাগল ঠাকুরের জন্মবার্ষিকী পূজা উদযাপন উপলক্ষ্যে অধিবাস উদযাপন করা হয়। দুষ্ঠের দমন ও শিষ্যের পালন , এই প্রতিপাদ্য কে সামনে রেখে শ্রী শ্রী গঙ্গাধর পাগল ঠাকুরের জন্মবার্ষিকী পূজা উদযাপন ও মহোৎসব অনুষ্ঠানে সুরঞ্জন টিকাদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী যুব লীগের সংগ্রামী সভাপতি সফিকুর রহমান পলাশ , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেরখাদা উপজেলা আওয়ামী লীগের নেতা আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্জ্ব আবুল হাসান মুসল্লী , যুব লীগ নেতা ওবায়দুল্লাহ বাবু ছকাতী , রূপসা পূজা উদযাপন পরিষদের সভাপতি শক্তি পদ বসু , কৃষক লীগের নেতা মাহির শেখ , যুবলীগ নেতা দীপ্ত মল্লিক, তেরখাদা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আলমগীর ফকির , পাখী রানী বিশ্বাস সহ হাজার হাজার ভক্ত বৃন্দ , গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন । ধর্ম যার যার উৎসব সবার এরই ধারাবাহিকতায় বিভিন্ন মতুয়া দলে মুসলিম ভক্তের ও উপস্থিতি লক্ষ্য করা যায় । শ্রী শ্রী গঙ্গাধর পাগল ঠাকুরের ১০২ তম জন্মবার্ষিকী পূজা ও মহোৎসব অনুষ্ঠানে দুর দুরান্ত থেকে মোট ২৬ টি মতুয়া দল অংশ গ্রহণ করে । দিন ব্যাপী মহোৎসব অনুষ্ঠানে বিভিন্ন মতুয়া দলের মতুয়া শিল্পীরা হরি সংকীর্তন মহা সংকীর্তন গান পরিবেশন করে । হাজার হাজার মতুয়া ভক্ত বৃন্দদের সকাল থেকে রাত ১০ টা পর্যন্ত বিরতী হীন ভাবে মহা প্রসাধ বিতরণ ও অন্যান্য খাদ্য দ্রব্য বিতরণ পরিলক্ষিত হয়। শ্রী শ্রী গঙ্গাধর পাগল ঠাকুরের জন্মবার্ষিকী পূজা উদযাপন উপলক্ষ্যে মতুয়া দলের আগমনে যেন এক মিলন মেলায় পরিণত হয়। কঠোর নিরাপত্তা ও সামাজিক বেষ্টনীর মধ্যে দিয়ে শ্রী শ্রী গঙ্গাধর পাগল ঠাকুরের জন্মবার্ষিকী আনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের যোগদান সহ মিডিয়ার সাংবাদিক বৃন্দ ও অংশ গ্রহণ করে ।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com