1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ঠাকুরগাঁওয়ে নারী উদ্যোক্তাদের নিয়ে গার্লস মিটআপ-২০২৪ অনুষ্ঠিত - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ঠাকুরগাঁওয়ে নারী উদ্যোক্তাদের নিয়ে গার্লস মিটআপ-২০২৪ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ শনিবার, ২০ এপ্রিল, ২০২৪
  • ১৩৮ বার

ঠাকুরগাঁও : ঠাকুরগাঁও অনলাইন উদ্যোক্তা পরিবারের আয়োজনে নারী উদ্যোক্তাদের নিয়ে গার্লস মিটআপ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে ঠাকুরগাঁও পৌর শহরের শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়াম এলাকায় প্রিয়া জুয়েলার্স এর সৌজন্যে ও মুগ্ধ বিউটি মেকওভার এবং রয়েল ক্যাফে এন্ড বুফে হাউজের সহযোগিতায় একটি রেস্টুরেন্টে শতাধিক নারীদের নিয়ে এই গার্লস মিটআপ অনুষ্ঠিত হয়।

এই মিটআপ অনুষ্ঠানে অসংখ্য সম্ভাবনাময় এবং ঝরে পড়া নারী উদ্যোক্তারা অংশগ্রহণ করেন।

এরপর সেখানে অনলাইন উদ্যোক্তা পরিবারের পরিচালক সানজিদা শারমিন সেতুর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময়ে উপস্থিত ছিলেন প্রিয়া জুয়েলার্স এর পরিচালক প্রীতম রায়, মুগ্ধ বিউটি মেকওভারের স্বত্বাধিকারী সুমি আক্তার, রয়েল ক্যাফে এন্ড বুফে হাউজের পরিচালক সোহেল, ঠাকুরগাঁও জার্নালিস্ট ক্লাবের সহ-সভাপতি জয় মহন্ত অলক, অনলাইন উদ্যোক্তা পরিবারের গ্রুপ মডারেটর সুবর্না রায়সহ অন্যান্যরা।

এ সময়ে ঠাকুরগাঁও অনলাইন উদ্যোক্তা পরিবারের পরিচালক সানজিদা শারমিন সেতু জানান অনলাইন উদ্যোক্তা পরিবার জন্ম লগ্ন থেকে এখন পর্যন্ত অসংখ্য নারীর উদ্যোক্তা তৈরি করেছে। এই নারী উদ্যোক্তারা ঘরে বসে অনলাইনের মাধ্যমে বিজনেস করে আসছে।

সেই লক্ষ্যে আজ মিটআপ আয়োজন করা হয়েছে। এখানে পুরাতন এবং নতুন কিছু উদ্যোক্তার সম্ভাবনা তৈরি করতে পারি। কম বয়সী ও মাঝ বয়সী নারীরা ঘরে বসে স্বাবলম্বী হতে পারে সেই দিকটা নিয়ে কাজ করে যাচ্ছি।

আলোচনা সভা শেষ আমন্ত্রিত অতিথিদের নিয়ে কেক কাটা হয়। অনলাইন উদ্যোক্তা পরিবারের পাশে থেকে সহযোগিতা করায় উদ্যোক্তা পরিবারের পরিচালক ও তিনজন অতিথিদের আর্ট গ্যালারির পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।এরপর সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com