1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ঠাকুরগাঁওয়ে নিখোঁজের ৩ দিন পরে পুকুর থেকে শিশুর ভাসমান মরদেহ উদ্ধার - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ঠাকুরগাঁওয়ে নিখোঁজের ৩ দিন পরে পুকুর থেকে শিশুর ভাসমান মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩
  • ১৫২ বার

ঠাকুরগাঁওয়ে নিখোঁজের ৩ দিন পরে আব্দুল্লাহ নামে ৬ বছরের এক শিশুর মরদেহটি উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৫ নভেম্বর) সকা‌লে সদর উপজেলার সালন্দর ইউনিয়নের কচুবাড়ি কৃষ্টপুর গ্রামের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। আব্দুল্লাহ কৃষ্টপুর গ্রামের মাসুদ আলির ছেলে।

ঠাকুরগাঁও থানার ওসি ফি‌রোজ ক‌বির বিষয়টি নিশ্চিত করে ব‌লেন, শিশু‌টির মৃত্যু রহস্যজনক মনে হওয়ায় তার মর‌দেহ ময়নাতদন্তের জন্য ম‌র্গে পাঠা‌নো হ‌য়ে‌ছে।

স্থানীয়রা জানান, গত রোববার সকাল ১১টায় বাড়ি থেকে বের হয়ে আর বাড়িতে ফেরেনি আব্দুল্লাহ। অনেক খোঁজাখুঁজি করে তাকে না পাওয়া গেলে ওই দিনই ঠাকুরগাঁও সদর থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন আব্দুল্লাহর বাবা মাসুদ। আজ সকালে শিশুটির দাদা পুকুর পাড়ে তার ভাসমান মরদেহ দেখতে পান।এ ঘটনায় শিশুটির পরিবারসহ ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com