1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
২ এপিবিএন এর অভিযানে ট্রাকসহ গাছ উদ্ধার - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

২ এপিবিএন এর অভিযানে ট্রাকসহ গাছ উদ্ধার

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ সোমবার, ২২ এপ্রিল, ২০২৪
  • ৭৪ বার

এস এম রমজান আলী, বান্দরবান প্রতিনিধিঃ ২ এপিবিএন, মেঘলা, বান্দরবানের মাননীয় অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আলী আহমদ খান এর দিক নির্দেশনায় পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) এ এস এম সামছুদ্দিন, এসআই (নিরস্ত্র) মোঃ জামাল হোসেন, এসআই (নিরস্ত্র) মাইকেল বনিক, এএসআই মোঃ রবিউল করিম সিকদার ও সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ২১/০৪/২০২৪ খ্র্রিঃ তারিখ ২০:০০ ঘটিকার সময় বান্দরবান জেলার সদর থানাধীন, সদর ইউপির ০৫নং ওয়ার্ডস্থ রেইচা ঘোনাপাড়াই ইব্রাহিমের চায়ের দোকানের সামনে সলিং রাস্তার উপর অভিযান করে একটি হলুদ-সবুজ রংয়ের ট্রাক, যার রেজিঃ নং- বগুড়া-ড-১১-০৪০৫, ইঞ্জিন নং-৪ঐএ১, চেসিস নং- ঘকজ৬৬ঊ-৭৫১১৪৫৪, সহ আকাশমনি গোল কাঠ ৩৮ টুকরো, যা ৬৭.৭৪ ঘনফুট, গুটগুটিয়া গোল কাঠ ৪ টুকরো, যা ৬.০১ ঘনফুট, গামারি গোল কাঠ ২৭ টুকরো, যা ৪২.৯২ ঘনফুট, সর্বমোট ৬৯ টুকরো সর্বমোট ১১৬.৬৭ ঘনফুট কাঠ, যার সর্বমোট মূল্য- ৮০,১৯৬ (আশি হাজার একশত ছিয়ানব্বই) টাকা, যা উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি করে উদ্ধারপূর্ব জব্দ তালিকা মূলে জব্দ করে পরবর্তীতে বান্দরবান বন বিভাগের সুয়ালক ফরেস্ট চেক স্টেশন কর্মকর্তা হুমায়ুন কবীর এর নিকট বুঝিয়ে দেওয়া হলো।

অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি)

২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন

বাংলাদেশ পুলিশ

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com