1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ডোমারে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ডোমারে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ শনিবার, ১৮ মে, ২০২৪
  • ৭৭ বার

মোঃ খলিলুর রহমান, নীলফামারী জেলা প্রতিনিধিঃ বঙ্গবন্ধু কন্যা, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার ৪৪তম ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে নীলফামারীর ডোমার উপজেলা আওয়ামী লীগের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ই মে) বিকাল ৪টায় ডোমার নাট্য সমিতি মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডোমার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মনজুরুল হক চৌধুরী। উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ মশিউর রহমানের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি (প্রস্তাবিত) আবুল কালাম আজাদ, সহ-সভাপতি আরমিন আক্তার জাহান, যুগ্ম-সাধারণ সম্পাদক আসমা সিদ্দিকা বেবী, দপ্তর সম্পাদক মোঃ সাজ্জাদুল ইসলাম শুভ, সাংস্কৃতিক সম্পাদক শিল্পী আকতার বানু, উপজেলা কৃষক লীগের সভাপতি মোঃ হাবিবুল ইসলাম চৌধুরী দুলাল, সাধারণ সম্পাদক মোঃ সাদেকুর ইসলাম মোনা, উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস-চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা দিলীপ কুমার মুখোপাধ্যায়, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ হাফিজুর রহমান মানিক, উপজেলা শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের সভাপতি মোঃ সাহেদ ইসলাম যুবরাজ প্রমুখ। সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংগ্রামী জীবন নিয়ে আলোচনা করেন বক্তারা। এর আগে, সকালে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com