1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ঠাকুরগাঁওয়ে‌ দুদকের গণশুনানি অনুষ্ঠিত - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ঠাকুরগাঁওয়ে‌ দুদকের গণশুনানি অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ সোমবার, ৩ জুন, ২০২৪
  • ৭৮ বার

জয় মহন্ত অলক,ঠাকুরগাঁও : রুখবো দূর্নীতি, গড়বো দেশ হবে সোনার বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে বিভিন্ন সরকারি অফিসে সেবা নিতে এসে হয়রানির শিকার বা সেবা বঞ্চিত জনসাধারণকে নিয়ে দুদকের গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকে দিনব্যাপী দুর্নীতি দমন কমিশন(দুদক) এর আয়োজনে পৌর শহরের বাগানবাড়ি এলাকায় জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়াম হলরুমে এই গণশুনানীর অনুষ্ঠিত করা হয়। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন দুদকের সচিব খোরশেদা ইয়াসমীন।

No description available.

এ সময়ে আরো উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহবুবুর রহমান, দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন, রংপুর বিভাগের পরিচালক তালেবুর রহমান, পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক, দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক তাহাসিন মুনাবীল হক সহ জেলার সকল সরকারি দপ্তরের প্রধান কর্মকর্তা বৃন্দ ,জন প্রতিনিধিসহ সুশীল সমাজের বিশিষ্ট নাগরিকগণ উপস্থিত ছিলেন। এসময় উক্ত গণশুনানিতে বিভিন্ন সরকারি অফিসে সেবা প্রাপ্তিতে হয়রানির শিকার বা সেবা বঞ্চিত সংক্ষুব্ধ জনসাধারণ তাদের অভিযোগসমূহ ঠাকুরগাঁও সদরের সকল সরকারি দপ্তর প্রধানদের উপস্থিতিতে দুদকের উর্ধ্বতন কর্মকর্তাগণের সামনে তুলে ধরেন। সেই সাথে সেবা বঞ্চিত জনসাধারণের উত্থাপিত অভিযোগের বিষয়ে দুদক কর্তৃক তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ করেন। সেখানে দুর্নীতি দমন কমিশন দুদকের সচিব খোরশেদা ইয়াসমীন সাংবাদিকদের জানান এই গণ শুনানিতে ৩৪টি সরকারি প্রতিষ্ঠানের ৬০টি অভিযোগ শুনেছেন । সেবা গ্রহীতা এবং সেবা দাতা দুই পক্ষের কাছে শোনা হয়েছে। এবং যারা সেবা গ্রহীতা তারা নির্ভয়ে তাদের সমস্যাগুলো তুলে ধরেছেন। দুদক তাদের সেই প্লাটফর্মটি দিয়েছে কথা বলার জন্য।

No description available.

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com