1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
কুড়িগ্রাম জেলা পুলিশের ৬ দিন মেয়াদী দক্ষতা উন্নয়ন কোর্স সমাপনী অনুষ্ঠিত - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

কুড়িগ্রাম জেলা পুলিশের ৬ দিন মেয়াদী দক্ষতা উন্নয়ন কোর্স সমাপনী অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ শুক্রবার, ৭ জুন, ২০২৪
  • ৭৯ বার

বিপুল রায়,কুড়িগ্রাম প্রতিনিধিঃ পুলিশের অভ্যন্তরীণ শৃঙ্খলা ও সন্মানিত নাগরিকের পূর্বের থেকে আরো বেগবান হয়ে সেবা প্রদানের লক্ষ্যে গত ০১ থেকে ০৬ জুন ২০২৪ পর্যন্ত ০৬ দিন মেয়াদী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কোর্স (১৭ তম ব্যাচ) এর প্রশিক্ষণ কুড়িগ্রাম পুলিশ লাইন্সে অনুষ্ঠিত হয়েছে।  এরই ধারাবাহিকতা আজ ০৬ জুন ২০২৪ দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কোর্স (১৭ তম ব্যাচ) এর সমাপনী এবং সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রশিক্ষনার্থীদের সনদপত্র প্রদান করেন কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার জনাব আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম। 

No description available.

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার, প্রশাসন ও অর্থ (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মোঃ রুহুল আমীন, কোর্স কো-অডিনেটর পুলিশ পরিদর্শক নিরস্ত্র জনাব ইব্রাহিম খলিল, পুলিশ লাইন্সের আরআই জনাব কাজী আকির হোসেন সহ জেলা পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ। ১৭ তম এই কোর্সে মাঠ ও লিখিত পরীক্ষায় উত্তম ফলাফলের উপর ভিত্তি করে ৪ জন চৌকস পুলিশ সদস্যদের মাঝে কুড়িগ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। পুরষ্কার প্রাপ্তরা হলেন, ১ম স্থানে ভূরুঙ্গামারী টানায় কর্মরত কনস্টেবল মোঃ আতাউর রহমান, ২য় স্থানে কুড়িগ্রাম সার্কেল অফিসে কর্মরত কনস্টেবল মোঃ তারিকুল ইসলাম, ৩য় স্থানে পুলিশ লাইন্সে কর্মরত নারী কনস্টেবল স্বপ্না আক্তার ও  কচাকাটা থানায় কর্মরত কনস্টেবল মোঃ আসাদুজ্জামান এছাড়াও কোর্সে অংশ গ্রহণকারী সর্বমোট ৩৫ জন পুলিশ সদস্যদের মাঝে সার্টিফিকেট প্রদান করা হয়।

No description available.

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com