1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
রাজারহাটে দেশের কন্ঠ পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

রাজারহাটে দেশের কন্ঠ পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ১১ জুন, ২০২৪
  • ৯৫ বার

বিপুল রায়, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাটে মঙ্গলবার ১১জুন দুপুর ১২ঃ৩০ ঘটিকায় রাজারহাট উপজেলার ডাক বাংলো অডোটরিয়াম হল রুমে জাতীয় দৈনিক দেশের কন্ঠ পত্রিকার ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানের শুরুতে এক আলোচনা সভায় উপস্থিত আলোচকবৃন্দ দৈনিক দেশের কন্ঠ পত্রিকার দীর্ঘ ৭ বছর সাফল্যের সাথে পথ চলার ভূয়সী প্রশংসা করেন। সেই সাথে সংবাদ প্রচারে বস্তুনিষ্ঠ সংবাদ দেশের কন্ঠ পত্রিকার মাধ্যমে প্রকাশিত হবে সেই প্রত্যাশা করেন দেশের কন্ঠের রাজারহাট উপজেলা প্রতিনিধি হামিদুল ইসলামের নিকট। আলোচনা শেষে দেশের কন্ঠ পত্রিকার ৭ম বৎসর পূর্ণ করে ৮ম বর্ষ পদার্পনে কেক কেটে পালন করা হয়। উক্ত প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজুর রহমান পিপিএম, উপজেলা আওয়ামীলীগে সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবুল কালাম আজাদ, উপজেলার নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান অজয় কুমার সরকার, রাজারহাট উপজেলা ছাত্রলীগের সভাপতি সুমন কুমার রায়,রাজারহাট বনিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক সহ অন্যান্য অতিথিবৃন্দ। প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজারহাট মডেল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রফিক। অনুষ্ঠানের সার্বিক তদারকি করেন রাজারহাট মডেল প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল হাকিম সবুজ,রাজারহাট মডেল প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম আলম সবুজ,দপ্তর সম্পাদক জাকারিয়া খান বিটন,কার্যকরী সদস্য শফিকুল ইসলাম শফি, সদস্য শহিদুল ইসলাম বুলেট, সদস্য জয়ন্ত সরকার অঞ্জু। কুড়িগ্রামের নাগেশ্বরী দেশের কন্ঠ উপজেলা প্রতিনিধি মনিরুল ইসলাম প্রমুখ।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com