1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
পলাশবাড়ীতে পুর্ব শত্রুতার জের ধরে শ্বাসরোধ করে হত্যা! গ্যারেজ থেকে ৫ টি আটো চুরি - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ৪:১৪|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

পলাশবাড়ীতে পুর্ব শত্রুতার জের ধরে শ্বাসরোধ করে হত্যা! গ্যারেজ থেকে ৫ টি আটো চুরি

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ রবিবার, ১৪ জুলাই, ২০২৪
  • ৭০ বার

ওমর ফারুক,গাইবান্ধা প্রতিনিধি :- গাইবান্ধার পলাশবাড়ীতে পুর্ব শত্রুতার জের ধরে দুদু মিয়া (৬০) নামে এক ব্যাক্তিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।এসময় গ্যারেজ থেকে সরিয়ে ফেলা হয়েছে ৫ টি অটোরিকশা। প্রাথমিক তথ্যানুসন্ধানে যানাযায়, পলাশবাড়ী পৌর শহরের সুইগ্রামের জিল্লু মিয়া একটি গ্যারেজ থেকে গত কয়েক দিন আগে অটোচুরির ঘটনাঘটে। এরইধারাবাহিকতায় এলাকার চিহ্নিত একটি চোর চক্র ১৩ জুলাই শনিবার দিবাগত রাতে ওই গ্যারেজে পুর্ব পরিকল্পিত ভাবে চুরির জন্য যায়। এসময় তারা নাইট গার্ড দুদু মিয়াকে শ্বাসরোধ করে হত্যা করে ৫ টি অটোরিকশা চুরি করে নিয়ে যায়। নিহত দুদু মিয়া (৬০) নুরে আলম জিল্লু নামে এক ব্যাক্তির গ্যারেজে নাইটগার্ড হিসেবে কর্মরত ছিলেন। নিহত দুদু মিয়া (৬০) পলাশবাড়ী পৌর শহরের সুইগ্রামের মৃত আমির আলীর ছেলে। পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ কে এম আজমিরুজ্জামান বলেন এ ব্যাপারে একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।তদন্ত সাপেক্ষে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com