1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নারায়ণপুরে ভূমি, কৃষি ও স্বাস্থ্যসেবা নিশ্চিতের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| ভোর ৫:১২|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নারায়ণপুরে ভূমি, কৃষি ও স্বাস্থ্যসেবা নিশ্চিতের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ

বিপুল রায়- কুড়িগ্রাম প্রতিনিধি
  • আপডেট সময়ঃ বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫২ বার

কুড়িগ্রামের প্রস্তাবিত কচাকাটা উপজেলার নারায়ণপুর ইউনিয়নের ভূমি অফিস, কৃষি অফিস ও স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা নিশ্চিত করার দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী ছাত্র সংসদ এবং স্থানীয় জনতা। মঙ্গলবার দুপুরে নারায়ণপুর ইউনিয়ন ভূমি অফিস ও ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ বিক্ষোভ করেন তারা। মানববন্ধনে বক্তারা দাবী করেন ইউনিয়ন ভূমি অফিস, কৃষি অফিস ও স্বাস্থ্য কমপ্লেক্স দীর্ঘদিন থেকে কার্যক্রম বন্ধ রয়েছে। এছাড়া বন্ধ রয়েছে কৃষিসেবা। ফলে সেবাগ্রহিতরা কাংক্ষিত সেবা পাচ্ছেন না। অভিযোগ রয়েছে ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা দীর্ঘদিন থেকে ব্যাপক অনিয়ম করে আসছে। ক্ষমতার পট পরিবর্তণে তিনি অফিসে আসা বাদ দিয়েছেন।

বৈষম্য বিরোধী ছাত্র সংসদ নারায়নপুর ইউনিয়ন শাখার সমন্বয়কের বক্তব্যে শাহ আলম, বেলাল হোসেন, আব্দুল্লাহ আল মামুন ও নুর আমিন মিয়া তাদের দাবী সমূহ উল্লেখ করে বলেন পরিবার ও স্বাস্থ্যকেন্দ্রে অনতিবিলম্বে এমবিবিএস ডাক্তার, ক্লিনিকের সেবা চালু, প্রেসক্রিপশন এর মাধ্যমে ওষুধ বিতরণ, জরুরী সেবায় স্পিডবোট এম্বুলেন্স চালু করতে হবে। ভূমি অফিসে দুর্নীতি ও দালালমুক্ত এবং তফসিলদার কৃর্তক আত্মসাৎকৃত ভুক্তভুগীদের টাকা ফেরত দিতে হবে। নারায়ণপুর ইউনিয়নের জন্য বিএস কর্মকর্তা, কৃষি অফিসে পরিত্যক্ত বিএস কোয়াটার সংস্কার ও কৃষি সেবা চালু করতে হবে।p

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com