1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধে বান্দরবানে জলবায়ু ধর্মঘট - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সকাল ৬:৩৬|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধে বান্দরবানে জলবায়ু ধর্মঘট

এস এম রমজান আলী, বান্দরবান প্রতিনিধি
  • আপডেট সময়ঃ শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৫ বার

ক্ষতিকর জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বন্ধ করে নবায়নযোগ্য শক্তি সম্প্রসারণের দাবিতে জলবায়ু ধর্মঘট পালন করেছেন বান্দরবানের জলবায়ু কর্মীরা।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় বান্দরবান সদরের শহীদ আবু সাঈদ মুক্তমঞ্চে এই ধর্মঘট অনুষ্ঠিত হয়।

ফ্রাইডেস ফর ফিউচারের বাংলাদেশ গ্রুপ ও ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিসের জলবায়ু কর্মীদের অংশগ্রহণে এ কর্মসূচি পালন করা হয়।

তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি নির্ভরতা কমাতে সরকার ও বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানান বক্তারা। পাশাপাশি কুড়িগ্রামের নদীগুলোকে সুপরিকল্পিতভাবে খনন করে পানি প্রবাহের নিশ্চিতের দাবিও জানানো হয়।

এতে বক্তব্য রাখেন ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিসের জেলা সমন্বয়ক হাবিব আল মাহমুদ, সদস্য মোহাম্মদ আলীম উদ্দিন, মোঃ জাহেদ হোসেন, রুমানা আক্তার প্রিয়া , মোঃ আশরাফুল ইসলাম , আব্দুর রউফ, ফরিদা ইয়াসমিন মাহিদা, তাহমিনা আক্তার খুকি, সিদ্রাতুল মুনতাহা, খালেদ আল মামুন সহ প্রমুখ।

জেলা সমন্বয়ক হাবিব আল মাহমুদ বলেন, “জীবাশ্ম জ্বালানিতে নয়, বরং দেশ পুনর্গঠনে বিদ্যুৎ ও জ্বালানির মহাপরিকল্পনা ২০২৩ সংশোধন করে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ করতে হবে। আমরা কার্বন নিঃসরণ কমাতে চাই। এ জন্য মহাপরিকল্পনার সংশোধন দরকার। বান্দরবানের বনাঞ্চল সুপরিকল্পিতভাবে নিধন বন্ধ করতে হবে।”

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com