1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
২৮ বীর রুমা সেনা জোন কর্তৃক মুনলাই পাড়ায় মেডিক্যাল ক্যাম্পেইন ও ত্রান বিতরন - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সকাল ৬:৩৫|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

২৮ বীর রুমা সেনা জোন কর্তৃক মুনলাই পাড়ায় মেডিক্যাল ক্যাম্পেইন ও ত্রান বিতরন

জমির উদ্দিন, বান্দরবান প্রতিনিধি
  • আপডেট সময়ঃ রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬০ বার

অদ্য ২২/০৯/২০২৪খ্রিঃ তারিখ ( রবিবার) সকাল ১০.৫০-২.০০ ঘটিকায় ২৮ বীর রুমা সেনা জোনের উদ্যোগে রুমা উপজেলার মুনলাই পাড়া এলাকায় একটি মেডিক্যাল ক্যাম্পেইন ও ত্রাণ বিতরণ করা হয়। উক্ত কার্যক্রমে মোট ৪০টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী এবং শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয় এবং স্থানীয় জনগণের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা, প্রয়োজনীয় ওষুধ এবং স্বাস্থ্য সংক্রান্ত পরামর্শ দেওয়া হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
২৮ বীর রুমা সেনা জোনের উপ-অধিনায়ক মেজর মোঃ মাহমুদুল হাসান প্রধান, পিবিজিএমএস, পিএসসি।
*উক্ত অনুষ্ঠানে নিম্নেবর্ণিত সামগ্রী বিতরণ করা হয়*
ক) *শিক্ষা সামগ্রীঃ* ২০ জন বম শিশুদের মধ্যে ২০টি স্কুল ব্যাগ, চকলেট ও বিস্কুট বিতরণ করে।
খ) *খাদ্য সামগ্রীঃ* ৪০টি গরীব অসহায় বম পরিবারের মাঝে নিম্নেবর্ণিত পরিমাণে খাদ্য সামগ্রী বিতরণ করে।
১) চাল-০৫ কেজি
২) আটা- ০৪ কেজি
৩) ডাল-০২ কেজি
৪) সয়াবিন তেল- ০১ লিটার
৫) চা-পাতা- ১০০ গ্রাম
৬) লবণ- ৫০০ গ্রাম
গ) ৭৩ জন বম সম্প্রদায়ের ব্যক্তিদের মেডিক্যাল সেবা প্রদান করে।
প্রধান অতিথির বক্তব্যে রুমা জোনের উপ অধিনায়ক ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম চলমান থাকবে বলে সবাইকে আশ্বাস প্রদান করেন।

উক্ত কার্যক্রমের ফলে স্থানীয় জনগণের মাঝে সেনাবাহিনীর প্রতি আস্থা ও বিশ্বাস বৃদ্ধি পেয়েছে, যা ভবিষ্যতে স্থানীয় শান্তি ও শৃঙ্খলা রক্ষায় সহায়ক ভূমিকা পালন করবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com