1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
শিবগঞ্জে নির্মাণাধীন বিল্ডিং এর সাটার ভেঙে শ্রমিক নিহত - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ১:৪৪|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

শিবগঞ্জে নির্মাণাধীন বিল্ডিং এর সাটার ভেঙে শ্রমিক নিহত

সাবিত হোসেন, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ১১৫ বার

বগুড়ার শিবগঞ্জে নির্মাণাধীন বিল্ডিং এর সাটার ভেঙে এক শ্রমিক নিহত হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১ টার দিকে উপজেলার মোকামতলা ইউনিয়নের গণেশপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিকের নাম মো. হারুন মিয়া(৫৫)। তিনি উপজেলার দেউলী ইউনিয়নের লক্ষীকোলা দক্ষিণ পাড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।

স্থানীয়রা জানান, গণেশপুর গ্রামের বাসিন্দা জামাল উদ্দিন সরকারের নির্মাণাধীন বিল্ডিংয়ে নির্মান শ্রমিকের কাজ করতেন হারুন মিয়া। বৃহস্পতিবার দুপুরে হঠাৎ বিল্ডিংটির পূর্ব পার্শ্বের সাটার ভেঙে যায়। এতে সাটারের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

দুর্ঘটনার সংবাদ পেয়ে মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্র ও শিবগঞ্জ ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com