1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
মালিকের বউ নিয়ে রাজমিস্ত্রী মোস্তাফা উধাও - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সকাল ৭:৫০|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

মালিকের বউ নিয়ে রাজমিস্ত্রী মোস্তাফা উধাও

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ৭১ বার

খুলনার পাইকগাছায় রাজমিস্ত্রী বাড়ির কাজ করার সুবাদে মালিকের বউয়ের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে ।
গভীর প্রেমের সম্পর্কে মাধ্যমে বাড়ীর মালিকের বউয়ের হাত ধরে অজানার উদ্দেশ্যে পালিয়ে যায় রাজমিস্ত্রী।
ওই ঘটনার প্রতিশোধ নিতে রাজমিস্ত্রীর স্ত্রীকে বিয়ে করার ঘটনায় এলাকায় তোলপাড় শুরু হয়েছে।
এলাকাবাসী বলেছেন, যেমন কর্ম তেমন ফল। ঘটনাটি ঘটেছে খুলনার পাইকগাছার রাড়ুলী ইউনিয়নে।

জানা যায় , রাজমিস্ত্রি মোস্তাফা দফাদার রাজমিস্ত্রী কাজ করার সময় পরিচয় ঘটে ঘরের মালিক কামালের স্ত্রীর সাথে ।
মাত্র ৮ দিনের পরিচয়ে , ৪ দিনের পরকীয়া ও ৫ দিন পর হয় বিয়ে।
রাজমিস্ত্রী মোস্তফা দফাদার উপজেলার শ্রীকান্ঠুপুর গ্রামের সামছুর দফাদারের ছেলে। সামছুর রহমান আলমতলা গ্রামের বাসিন্দা হলেও শ্রীকান্ঠুপুরে ঘরজামাই থাকতে হয় তাকে ।

আগস্ট মাসের প্রথম সপ্তাহের দিকে রাড়ুলী গ্রামের কামাল সরদারের বাড়িতে রাজমিস্ত্রীর কাজ করতে আসেন মোস্তফা দফাদার।
পরকীয়ার জের ধরে রাজমিস্ত্রী মোস্তফা ঘরের মালিকের স্ত্রীকে ১৫ আগস্ট ভাগিয়ে নিয়ে বিয়ে করেন।
বিষয়টি জানার পর ঘরের মালিক কামালের পরিবার ও এলাকাবাসীর পরিকল্পনায় যোগাযোগ করা হয় মোস্তফার স্ত্রীর পরিবারের সাথে । মোস্তাফার স্ত্রীর সাথে কামালের বিয়ে দেয়ায় ও কথা বার্তা চলে। একপর্যায়ে পাকাপোক্ত আলোচনা শেষে ১৯ সেপ্টেম্বর কামাল সরদারের সাথে বিয়ে হয় মোস্তফা দফাদারের স্ত্রীর।

বিষয়টি উভয়পক্ষের কাছে জানতে চাইলে তারা স্বীকার করেন।
সম্প্রতি বিষয়টি জানাজানি হলে ঘটনাটি বেশ মুখরোচক হয়ে ওঠে।
ঘটনাটি জানাজানি হলে উভয়ের বাড়িতে ভিড় করছেন এলাকার উৎসুক জনতা।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com