1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বগুড়া শিবগঞ্জ ছাত্রদলের মৌন মিছিল ও স্মরণসভা সভা অনুষ্ঠিত - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সকাল ৯:০৬|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বগুড়া শিবগঞ্জ ছাত্রদলের মৌন মিছিল ও স্মরণসভা সভা অনুষ্ঠিত

বগুড়া প্রতিনিধি
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ৫৪ বার

স্বৈরাচারী শেখ হাসিনার শাসনামলে ছাত্রলীগের নির্মম নির্যাতনে নিহত বুয়েটের তড়িৎ প্রকৌশল বিভাগের মেধাবী শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদের পঞ্চম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে বগুড়ার শিবগঞ্জ উপজেলার এম এইচ সরকারি কলেজে জাতীয়তাবাদী ছাত্রদলের মৌন মিছিল ও স্মরণসভা সভা অনুষ্ঠিত হয়েছে।
কেন্দীয় কর্মসূচি অনুযায়ী, গতকাল সোমবার (০৭ অক্টোবর) নিরাপদ ও মুক্তবুদ্ধি চর্চার গণতান্ত্রিক ক্যাম্পাসের দাবিতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ ক্যাম্পাসে মৌন মিছিল ও স্মরণসভা করেছে ছাত্রদল। রোববার (০৬ অক্টোবর) ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ কর্মসূচি ঘোষণা করেছেন। দেশের সব বিশ্ববিদ্যালয় ও কলেজ শাখার নেতাদের যথাযথভাবে কর্মসূচি পালনের নির্দেশ দিয়ে ছিলেন৷ তার ধারাবাহিকতায় শিবগঞ্জ উপজেলা এম এইচ সরকারি কলেজে এই মৌন মিছিল ও স্মরণসভা করেছে উপজেলা ছাত্রদলসহ কলেজ শাখার নেতৃত্ববৃন্দু। মৌন মিছিল ও স্মরণসভায় বক্তব্য প্রদানের সময় শিবগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি বিপুল রহমান বলেন, স্বৈরাচারী হাসিনার শাসনামলে ছাত্রলীগের নির্মম নির্যাতনে নিহত বুয়েটের তড়িৎ প্রকৌশল বিভাগের মেধাবী শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদের পঞ্চম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে এই মৌন মিছিল ও স্মরণ সভা। একটি কথা ভুলে গেলে চলবে না ঐক্যবদ্ধ শক্তির কারণেই দেশে দীর্ঘ দিনের সীমাহীন দূর্নীতিবাজ শাসকগোষ্ঠী পালিয়ে গেছে।
কেউ দেশ বিরোধী কর্মকান্ড করলে তা দমন করা হবে। পরিশেষে চাই দেশের সকল কলেজ ও বিশ্বিবদ্যালয় মুক্তবুদ্ধি চর্চার গণতান্ত্রিক ক্যাম্পাস পরিণত হোক।
এছাড়াও আরো বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মীর মুনইমুর রহমান রহমান মুন বলেন, ফ্যাসিস্ট হাসিনা দেশ থেকে পালিয়ে গেলেও তাদের দোষরা দেশেকে ব্যর্থ রাষ্ট্রে পরিনত করার পাঁয়তারা করছে। সেইসকল ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আমাদের অবস্থান। আরো উপস্থিত ছিলেন পৌর ছাত্রদলের সভাপতি সািনুর ইসলাম আমিন,সাধারণ সম্পাদক সাকিব হাসান,সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল, সিনিয়র সহ-সভাপতি সাকিব হাসান কলেজ ছাত্রদল নেতা সাকিব,ইমন,আসিব,সজিব, মেহেদী, মারুফ, রেইনসহ প্রমুখ

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com