1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
পলাশবাড়ীতে জমিজমার জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত ১ : আহত ৫ - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সকাল ৯:৩৯|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

পলাশবাড়ীতে জমিজমার জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত ১ : আহত ৫

ওমর ফারুক, গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
  • ৫২ বার

গাইবান্ধার পলাশবাড়ীর পল্লীতে মাত্র দুই শতাংশ জমির মালিকানা নিয়ে পূর্ববিরোধের জেরে প্রতিপক্ষের আকস্মিক ছুরিকাঘাতে বাবলু মন্ডল(৫৫)ঘটনাস্থলেই নিহত।অপর ৫ ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।এ ব্যাপারে ৬ জনকে আসামী করে থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।এ নৃশংস ঘটনাটি ঘটেছে ঙ্গলবার(৮ অক্টোবর)রাতে। মামলার বিবরণে জানা যায়,উপজেলার হোসেনপুর ইউনিয়নের করিয়াটা গ্রামের নিহত বাবলু মন্ডল এবং মতিয়ার রহমান’গংদের মধ্যে বসত- ভিটার মাত্র দুই শতাংশ পরিমাণ জমি নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল।বিষয়টি নিয়ে অত্র ইউপি চেয়ারম্যান ও অন্যান্য জনপ্রতিনিধি সহ স্থানীয়দের উপস্থিতিতে একাধিক দিন বৈঠক বসলেও তা বরাবরই অমিমাংসিত থেকে যায়। ঘটনার দিন মঙ্গলবার(৮ অক্টোবর)রাত ৮টার দিকে পাশ্ববর্তী হরিতলা বাজার হতে নিজ বাড়িতে আসার পথে মতিয়ার গং’রা সাজু মিয়ার বাড়ির সামনে আকস্মিক অতর্কিত হামলা করে বাবলু মন্ডলের ওপর।এসময় মতিয়ার গং’দের ধারালো অস্ত্রের কোপে মাটিতে লুটে পড়ে বাবলু মন্ডল। তার আত্মচিৎকারে বাড়ি থেকে তার স্ত্রী-সন্তান
ও ভাইসহ অন্যান্যরা এগিয়ে আসলে তাদের প্রতিও চড়াও হয় মতিয়ার গং’রা।এসময় বাবলু মন্ডল ঘটনাস্থলেই নিহত এবং অন্যান্য আরো ৫জন আহত হন।অবস্থা বেগতিক দেখে অপরাধীরা দ্রুত ঘটনাস্থল হতে সটকে পড়ে।

খবর পেয়ে থানা পুলিশ রাতেই ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরিসহ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।নিহতের স্ত্রী ছালেমা বেগম
বাদী হয়ে এজাহার নামীয় ৬ জন ছাড়াও অজ্ঞাত আরো ৪/৫জনকে আসামী করে এ ব্যাপারে থানায় হত্যা মামলা দায়ের করেছেন।ময়না তদন্ত শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়।
পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ জুলফিকার আলী ভুট্টো ঘটনার সত্যতা জানিয়ে বলেন মামলার এজাহার -ভূক্ত আসামীদের গ্রেফতারে পুলিশী তৎপরতা অব্যাহত রয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com