1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ছাত্রলীগ নিষিদ্ধ ও চুপ্পুর পদত্যাগের দাবিতে ছাত্রজনতার বিক্ষোভ মিছিল - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সকাল ১০:১২|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ছাত্রলীগ নিষিদ্ধ ও চুপ্পুর পদত্যাগের দাবিতে ছাত্রজনতার বিক্ষোভ মিছিল

মোঃ রমজান আলী, বান্দরবান প্রতিনিধি
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ৫০ বার

বান্দরবানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে সন্ত্রাসী ছাত্রলীগকে নিষিদ্ধ ও ফ্যাসিবাদের দোসর রাষ্ট্রপতি চুপ্পুর পদত্যাগের দাবিতে ছাত্র-জনতার গনজমায়েত ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত বিক্ষোভ মিছিল বিকাল ৪:৩০ ঘটিকায় বান্দরবান কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে বাজার প্রদক্ষিণ করে প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়।

উক্ত গণজমায়েত ও বিক্ষোভ মিছিলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বান্দরবান জেলা শাখার প্রতিনিধি আসিফ ইকবাল, মুহাম্মদ মুসা, হাবিব আল মাহমুদ, মিছবাহ উদ্দীন, জোবায়ের হোসেন ও মাহীর ইরতিসাম সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ছাত্র প্রতিনিধি আসিফ ইকবাল বলেন, ২সহস্রাধিক ছাত্রজনতার রক্তখেকো সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগকে অবিলম্বে নিষিদ্ধ করতে হবে এবং আওয়ামী রাষ্ট্রপতি চুপ্পুকে পদত্যাগ করতে হবে অন্যথায় ছাত্রজনতা আরো দূর্বার আন্দোলন গড়ে তোলে সন্ত্রাসী ছাত্রলীগসহ ফ্যাসিবাদের দোসরদের প্রতিহত করবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com