1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
গাইবান্ধায় মোটরসাইকেলের ধাক্কায় এক নারী নিহত - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ৪:০১|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

গাইবান্ধায় মোটরসাইকেলের ধাক্কায় এক নারী নিহত

মোঃ আল আমিন, গাইবান্ধা জেলা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ৭০ বার

দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় জোবেদা বেগম (৫৫) নামের এক নারী নিহত হয়েছেন। তিনি উপজেলার তালুককানুপুর ইউনিয়নে দামোদরপুর পূর্বপাড়ার মোঃ আব্দুস সুবহানের স্ত্রী। গত মঙ্গলবার বিকেলে বাড়ীর পাশেই নাকাইহাট-তালুককানুপুর সড়কের দামোদরপুর পূর্ব পাড়ায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, একটি মোটরসাইকেলে চালক সহ ৪ যুবক দ্রুতগতিতে তালুককানুপুরের দিকে আসছিল। দামোদরপুর এলাকায় আসার পর মোটরসাইকেল চালক নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী জোবেদা বেগমকে সজোরে ধাক্কা দিলে তিনি সড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন।
এ অবস্থায় তাকে দ্রুত গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয়রা মোটরসাইকেলের চার আরোহীকে আটক করে পুলিশে সোপর্দ করে।

গোবিন্দগঞ্জ থানার পরিদর্শক ইকবাল পাশা বলেন, এ ব্যাপারে ৪জনকে আসামী করে রাতেই একটি মামলা নেয়া হয়েছে। গতকাল বুধবার তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com