1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
চালাষ ক্রীড়া চক্রের ফুটবল টুর্নামেন্ট ২০২৪ খ্রি. এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত - Youth Tv news
২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| রাত ১১:১২|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

চালাষ ক্রীড়া চক্রের ফুটবল টুর্নামেন্ট ২০২৪ খ্রি. এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার মোঃ দেলোয়ার হোসেন
  • আপডেট সময়ঃ শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ৬৪ বার

টাঙ্গাইলের ধনবাড়ীতে চালাষ ক্রীড়া চক্রের ফুটবল টুর্নামেন্ট ২০২৪ খ্রি. এর ধারাবাহিক খেলায় অদ্য ৮ নভেম্বর শুক্রবার বিকেলে টুর্নামেন্টের ৭ম ম্যাচ অনুষ্ঠিত হয় । ৭ম ম্যাচে অংশগ্রহন করে শরীফ মাষ্টার ফাউন্ডেশন ফুলবাড়িয়া, ময়মনসিংহ এবং ফুলকুচা ফুটবল একাডেমী , মেলান্দহ, জামালপুর । খেলা চলাকালীন মঞ্চে উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা বিএনপির সহ-সভাপতি হাফেজ খাইরুল ইসলাম মুন্সি, চালাষ ক্রীড়া চক্রের সভাপতি রোকনুজ্জামান রোকন, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সহ উপদেষ্টা মণ্ডলীর সদস্য বৃন্দ, কমিটির সদস্য বৃন্দ এবং সাধারণ সদস্য বৃন্দ । এসময় খেলার মাঠে উপচে পড়া দর্শক ছিল চোখে পড়ার মতো । চালাষ ক্রীড়া চক্র আয়োজিত ফুটবল টুর্নামেন্ট ২০২৪ এর ৫ম ম্যাচের খেলাটি হাফেজ খাইরুল ইসলাম মুন্সি চালাষ ক্রীড়া চক্রের সকল সদস্যদের সঙ্গে মাঠে নেমে উভয় দলের খেলোয়াড়দের উপস্থিতিতে শুভ সূচনা করেন । ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাব চালাষ ক্রীড়া চক্রের ফুটবল টুর্নামেন্ট ২০২৪ খ্রি. নিয়মিত মিডিয়ার বিভিন্ন মাধ্যমে প্রচার এবং প্রকাশ করে যাচ্ছে । চালাষ ক্রীড়া চক্র ফুটবল টুর্নামেন্ট ২০২৪ এর আজকের খেলার ফলাফল শরীফ মাষ্টার ফাউন্ডেশন,ফুলবাড়িয়া, ময়মনসিংহ ০০, ফুলকুচা ফুটবল একাডেমী,মেলান্দহ , জামালপুর ০৩ । খেলা শেষে উভয় দলের মধ্যে পুরষ্কার বিতরণ করেন ধনবাড়ী উপজেলা বিএনপির সহ-সভাপতি হাফেজ খাইরুল ইসলাম মুন্সি,চালাষ ক্রীড়া চক্রের সভাপতি রোকনুজ্জামান রোকন, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সহ চালাষ ক্রীড়া চক্রের উপদেষ্টা মণ্ডলীর সদস্য বৃন্দ ।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com