1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নোবিপ্রবির বিএমবি বিভাগের নতুন চেয়ারম্যান উপ-উপাচার্য রেজুয়ানুল হক - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| দুপুর ১২:৪৭|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নোবিপ্রবির বিএমবি বিভাগের নতুন চেয়ারম্যান উপ-উপাচার্য রেজুয়ানুল হক

মোঃ তৌফিকুল ইসলাম, নোবিপ্রবি প্রতিনিধি
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ৫৯ বার

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) বায়োকেমিস্ট্রি ও মলিকিউলার বায়োলজি (বিএমবি) বিভাগের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন উপ- উপাচার্য অধ্যাপক রেজুয়ানুল হক।

সোমবার (১১ নভেম্বর ) বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার মো. তামজিদ হোসাইন চৌধুরী সাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কর্তৃপক্ষের আদেশক্রমে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ- উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ রেজওয়ানুল হককে বায়োকেমিস্ট্রি এন্ড মলিকিউলার বায়োলজি বিভাগের চেয়ারম্যান পদে নিয়োগ দেয়া হলো।

বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিয়োগ আদেশ কার্যকর থাকবে। নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে এই দায়িত্বটি পালন করবেন তিনি। এছাড়াও বিধি অনুযায়ী নির্ধারিত ভাতা ও সুযোগ সুবিধা পাবেন।

এর আগে, একই দিনে নোবিপ্রবির বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের চেয়ারম্যান ড. সুবোধ কুমার সরকার রেজিস্ট্রার বরাবর পদত্যাগ জমা দেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com