1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
শিক্ষার্থীর আকস্মিক মৃত্যুতে নোবিপ্রবি প্রশাসনের অনুদান নোবিপ্রবি প্রতিনিধি - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| দুপুর ১২:৪৬|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

শিক্ষার্থীর আকস্মিক মৃত্যুতে নোবিপ্রবি প্রশাসনের অনুদান নোবিপ্রবি প্রতিনিধি

মোঃ তৌফিকুল ইসলাম, নোবিপ্রবি প্রতিনিধি
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ৫২ বার

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষা প্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মোঃ মোস্তফা তারেক সিয়ামের আকস্মিক মৃত্যুর ঘটনায় তার পরিবারকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। আজ মঙ্গলবার (১২ নভেম্বর ২০২৪) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল তার দপ্তরে সিয়ামের পিতা মো. শরিফুল ইসলামের নিকট ২ লক্ষ ৫০ হাজার টাকার চেক ও আনুষঙ্গিক খরচসহ মোট ৩ লক্ষ ৫০ হাজার টাকা অনুদান প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক, ইনস্টিটিউট অব ইনফরমেশন সায়েন্সেস (আইআইএস) এর পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ শফিকুল ইসলাম, ভাষা শহীদ আবদুস সালাম হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক উকিল হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার, চীফ মেডিকেল অফিসার (প্রশাসনিক) ড. মোহাম্মদ মফিজুল ইসলাম, শিক্ষা প্রশাসন বিভাগের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) জি এম রাকিবুল ইসলাম সহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।

প্রসঙ্গত, ৩০ অক্টোবর ২০২৪ নোবিপ্রবি শিক্ষা প্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো. মোস্তফা তারেক সিয়াম (২১) মৃত্যুবরণ করেন। খেলার মাঠে বুকে ব্যথা অনুভূত হবার পর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com