1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
লক্ষ্মীপুরে মডেল মসজিদের নির্মান কাজ শুরু করে জনগণের আশার প্রতিফলন ঘটালো ইউএনও সুচিত্র রঞ্জন দাস - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| দুপুর ১২:৪৬|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

লক্ষ্মীপুরে মডেল মসজিদের নির্মান কাজ শুরু করে জনগণের আশার প্রতিফলন ঘটালো ইউএনও সুচিত্র রঞ্জন দাস

আনোয়ার হোসেন, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ৪৬ বার

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার প্রান কেন্দ্র হাজিরহাট বাজারের মডেল মসজিদ নির্মান কাজ শুরু হয়েছে । সারা দেশের ন্যায় ইসলামি ফাউন্ডেশনের অধীনে কমলনগর উপজেলায় গত ২৩ সালে এই মডেল মসজিদের নির্মান কাজ শুরু হবার কথা থাকলেও ভুমি অধিগ্রহণ জটিলতা এবং ভুমি মালিক পক্ষের অবহেলায় মসজিদটির নির্মান কাজ বন্ধ ছিল। প্রশাসন এবং ভুমি মালিকদের নিকট দ্রুত সময়ের মধ্যে মডেল মসজিদ নির্মানে স্থানীয় জনগনের একটাই দাবি ছিল । অবশেষে কমলনগর উপজেলা নির্বাহী অফিসার সুচিত্র রঞ্জন দাস এর বিশেষ কর্ম কৌশল ও বিচক্ষণতায় ভুমি মালিকদের সাথে সমন্নয় করে মডেল মসজিদের নির্মান কাজ শুরু করায় জনগণের আশার প্রতিফলন ঘটে। উপজেলা নির্বাহী অফিসার ইতিমধ্যে মডেল মসজিদের কাজ পরির্দন করেন। একই সাথে ঠিকাদারী প্রতিষ্ঠানকে দ্রুত সময়ের মধ্যে নির্মান কাজ করতে এবং ইসলামি ফাউন্ডেশনের স্থানীয় প্রতিনিধিকে মডেল মসজিদের কাজ দেখভাল করার নির্দেশ প্রদান করেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার সুচিত্র রঞ্জন দাস বলেন,মডেল মসজিদ নির্মান করা এলাকার জনগণের দীর্ঘ দিনের দাবি ছিল কিন্তু বিভিন্ন জটিলতার কারণে যথা সময়ে কাজটি শুরু করা সম্ভব হউনি। মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের সহযোগিতা নিয়ে সকল জটিলতা নিরসন করে মসজিদের নির্মান শুরু করেছি । দ্রুত সময়ের মধ্যে যেন ভাল ভাবে কাজটি সম্পন্ন করা যায়। সে ব্যাপারে আমাদের প্রচেষ্টা থাকবে।

নির্মানাধিন মসজিদটির কাজ মাঝ পথে যেন থেমে না যায় এবং একটি দীর্ঘ স্থায়ী টেকসই মডেল মসজিদ নির্মানে জেলাপ্রশাসক মহোদয় ও উপজেলা নির্বাহী অফিসারের সূ-দৃষ্টি রাখার দাবি জানিয়েছেন স্থানীয় জনগন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com