1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বান্দরবানে শুভ উদ্ভোধনের মধ্য দিয়ে শুরু হলো সপ্তাহব্যাপী ক্রীড়া মেলা - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| দুপুর ১:৫০|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বান্দরবানে শুভ উদ্ভোধনের মধ্য দিয়ে শুরু হলো সপ্তাহব্যাপী ক্রীড়া মেলা

দীপংকর মল্লিক, বান্দরবান প্রতিনিধি
  • আপডেট সময়ঃ শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
  • ৭৬ বার

আজ সকালে বান্দরবানের ঐতিহ্যবাহী সাঙ্গু নদীতে উদযাপিত হয় বর্ণাঢ্য নৌকা বাইচ প্রতিযোগিতা। সকালে এই নৌকা বাইচ প্রতিযোগিতার শুভ উদ্ভোদনে মধ্য দিয়ে শুরু হলো সপ্তাহব্যাপী ক্রীড়া মেলা। উক্ত মেলায় মহিলা ও পুরুষ মিলে মোট ১৯ টি দল অংশগ্রহণ করেন নৌকা বাইচে।

অদ্য শনিবার সকাল ৯টায় বান্দরবান শহরের উজানীপাড়া সাঙ্গু নদীর ঘাটে ক্রীড়া মেলার শুভ উদ্ভোদন করা হয়। উক্ত উদ্ভাবনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর সদর জোনের অধিনায়ক লে. কর্নেল মাহমুদুল হাসান, পুলিশ সুপার মো. শহীদুল্লাহ কাওছার, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্যবৃন্ধ এবং ক্রীড়াপ্রেমী সদস্যবৃন্দ।

উদ্বোধনী দিনে নৌকা বাইচ প্রতিযোগিতায় পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হয় বান্দরবান কালাঘাটা দূর্গা মন্দির, দ্বিতীয় স্থান অধিকার করে কালাঘাটা হরি মন্দির ও তৃতীয় স্থান অধিকার করে মারমা বাজার দল। পাশাপাশি মহিলা দলে চ্যাম্পিয়ন হয় মারমা বাজার দল, দ্বিতীয় স্থান অধিকার করেন সম্প্রীতির বান্দরবান দল ও তৃতীয় স্থান অধিকার করে নারী উন্নয়ন দল। নৌকা বাইচ প্রতিযোগিতা দেখতে দূর-দূরান্ত থেকে ছুটে আসেন শত শত ক্রীড়াপ্রেমি নারী পুরুষ।

বান্দরবানের ঐতিহ্য ধরে রাখতে এবং বিলুপ্ত হওয়া পাহাড়ের গ্রামীণ সংস্কৃতি ও খেলাধুলাকে টিকিয়ে থাকতে এবং নতুন প্রজন্মকে জানানোর পাশাপাশি ক্রীড়াঙ্গনকে চাঙ্গা করে তুলতেই সম্মিলিত ক্রীড়া পরিষদের উদ্যোগে এই সপ্তাহব্যাপী ক্রীড়ামেলা শুভ উদ্ভোদন করা হয়। সপ্তাহ ব্যাপী আয়োজিত এই ক্রীড়া মেলায় থাকছে ফুটবল হ্যান্ডবল, ভলিবল, ক্রিকেট, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বলি খেলা ও পাহাড়ের ঐতিহ্যবাহী তৈলাক্ত বাঁশে আরোহন।
বান্দরবানে এই ক্রীড়া মেলার আয়োজনের মাধ্যমে জেলার ক্রীড়াঙ্গন অনেক দূর এগিয়ে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com