1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
গাইবান্ধায় আইনজীবীদের বিক্ষোভ সমাবেশ - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| দুপুর ১:৩৫|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

গাইবান্ধায় আইনজীবীদের বিক্ষোভ সমাবেশ

মোঃ আল আমিন, গাইবান্ধা জেলা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ৪৯ বার

 

চট্টগ্রামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আইনজীবীদের সঙ্গে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর অনুসারীদের সংঘর্ষের সময় এক আইনজীবীকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন গাইবান্ধার আইনজীবীরা। গতকাল গাইবান্ধা আইনজীবী ঐক্য পরিষদ ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যৌথ উদ্যোগে জেলা আইনজীবী সমিতির সামনে বিক্ষোভ সমাবেশ করেন আইনজীবীরা।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি পিপি আব্দুল হালিম প্রমানিক, সাবেক সভাপতি অ্যাডঃ জাহাঙ্গীর আলম জিন্নাহ, আইনজীবী ঐক্য পরিষদের নেতা ও সাবেক বারের সাধারন সম্পাদক অ্যাডঃ সিরাজুল ইসলাম বাবু, জিপি আব্দুল মজিদ, জাতীয়তাবাদী আইনজীবী সাধারন সম্পাদক মঞ্জুর মোর্শেদ বাবু, ছাহিদ আল আজাদ, অ্যাডঃ মিজানুর রহমান মিজান, হানিফ বেলাল, জাহাঙ্গীর হোসেন, আমিরুল ইসলাম ফকু, খন্দকার আল-আমিন প্রমুখ। সমাবেশটি সঞ্চালানা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক শাহনেওয়াজ খান।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com