1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
পরীক্ষা শেষে বাড়ি ফেরা হলনা স্কুল শিক্ষার্থী ফারহানার - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ৪:০১|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

পরীক্ষা শেষে বাড়ি ফেরা হলনা স্কুল শিক্ষার্থী ফারহানার

জয় মহন্ত অলক, ঠাকুরগাঁও
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ৬২ বার

ঠাকুরগাঁওয়ে ট্রাক-অটোর মুখোমুখি সংঘর্ষে ফারহানা সরকার নামে এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৪ জন৷

মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও রোড  কালিতলা এলাকার এ দূর্ঘটনাটি ঘটে।

নিহত ফারহানা সরকার সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের কালিতলা গ্রামের ফরহাদ হোসেনের মেয়ে। সে ঠাকুরগাঁও সুগার মিলস উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। পরীক্ষা শেষ করে বাড়ি ফিরছিলেন৷

 

আহতরা হলেন,জেলার সদর উপজেলার  শিবগঞ্জ এলাকার জসিম উদ্দিনের ছেলে নজরুল ইসলাম (৪০),আকচা ইউনিয়নের আব্দুল আজিজের মেয়ে মুক্তা (৫০), জামালপুর ইউনিয়নের ফুটকিবাড়ি গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে রিদম (১৫), পীরগঞ্জ উপজেলার মোঃ আতিয়ারের রহমানের ছেলে সাজু ইসলাম (২৪)।

 

প্রত্যক্ষদোষীরা জানান, সদর উপজেলার শিবগঞ্জ রোড থেকে আসা একটি সবজি বাহি ট্রাকের সাথে রোড থেকে আসা অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে স্কুল শিক্ষার্থী মারা যান। স্থানীয়রা আহতদের হাসপাতালে নিয়ে আসা হয়।

 

২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা রকিবুল আলম চয়ন বলেন, ঘটনা স্থলে আসার আগে স্কুল শিক্ষার্থী মারা গেছেন। বাকীদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

এব্যাপারে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায়  এক স্কুল শিক্ষার্থী মারা গিয়েছেন। আহত হয়েছে চারজন। ট্রাক টিকে আটক করা হয়েছে।

শিক্ষার্থী ফারহানার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com