1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
গাইবান্ধার তুলশীঘাটে ৩ দিনের ইজতেমায় জুম্মার নামাজে মুসল্লিদের ঢল - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| দুপুর ২:৫৩|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

গাইবান্ধার তুলশীঘাটে ৩ দিনের ইজতেমায় জুম্মার নামাজে মুসল্লিদের ঢল

মোঃ আল আমিন, গাইবান্ধা জেলা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ৭০ বার

 

আম বয়ানের মধ্যদিয়ে গাইবান্ধায় তিন দিনব্যাপী জেলা ইজতেমা শুরু হয়েছে। গত বৃহস্পতিবার বাদ ফজর তুলশীঘাট কাশিনাথ উচ্চ বিদ্যালয় মাঠে ইজতেমা শুরু হয়। ইজতেমার দ্বিতীয় দিন গতকাল শুক্রবার জুমার নামাজে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেয়। সকাল ১০টা থেকে ইজতেমা মাঠে মুসল্লিদের ঢল নামতে থাকে। একসঙ্গে বড় জামাতে জুমার নামাজ আদায় করে তারা আল্লাহর সন্তুষ্টি কামনা করেন। গাইবান্ধা জেলার আশপাশের জেলা ও উপজেলা থেকে মুসল্লিরা ইজতেমায় উপস্থিত হন। আজ শনিবার বেলা ১২ টায় আখেরী মোনাজাত অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আয়োজক কর্তৃপক্ষ।
ইজতেমায় আসা হুমায়ন চৌধুরী বলেন, গত বছরও গাইবান্ধায় ইজতেমায় জুমার নামাজ পড়েছি। এবারও অনেক মানুষের সঙ্গে নামাজ আদায় করলাম। খুব ভালো লাগছে নামাজ আদায়ের পর। এতো মানুষের সঙ্গে নামাজ আদায় করার তৌফিক দান করেছেন।
পলাশবাড়ী থেকে আসা রাজু মিয়া বলেন, সুযোগ পেলে এরকম বড় জামাতে নামাজ আদায় করার চেষ্টা করি। খুব ভালো লাগছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com