1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নন্দীগ্রামে বাসের ধাক্কায় সিএনজি চালকসহ নিহত ২, আহত ৫ - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ৪:০১|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নন্দীগ্রামে বাসের ধাক্কায় সিএনজি চালকসহ নিহত ২, আহত ৫

আরাফাত হোসেন নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
  • আপডেট সময়ঃ শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ৬৪ বার

বগুড়ার নন্দীগ্রামে বাসের ধাক্কায় সিএনজি চালকসহ দুইজন নিহত ও ৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। শনিবার (৭ডিসেম্বর) সন্ধায় বগুড়া- নাটোর মহাসড়কের নন্দীগ্রাম রানা চত্ত্বর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় নিহত হওয়া ব্যক্তি ২নং সদর ইউনিয়নের মৃত হরেন্দ্রনাথ সাহার ছেলে সিএনজি চালক শ্রী জিতেন্দ্রনাথ সাহা (৫৫)। অপরদিকে সিএনজিতে থাকা আরেক যাত্রীর পরিচয় এখনো পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, নন্দীগ্রাম থেকে যাত্রী নিয়ে রণবাঘার দিকে যাচ্ছিলেন সিএনজি। কালিকাপুর ও রানা চত্বরের মাঝামাঝি রাস্তায় সিএনজি পৌঁছেলে রাজশাহী থেকে বগুড়া গামী অজ্ঞাত একটি বাস সিএনজিতে সজরে ধাক্কা দিলে ধাক্কা ঘটনাস্থলেই সিএনজি চালকসহ দুইজন নিহত হয়। সিএনজিতে থাকা মা ও শিশুসহ আরো ৫ জন যাত্রী গুরুতর আহত হয়। নন্দীগ্রাম ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌছে আহত হওয়া ব্যক্তিদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

এ বিষয়ে কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মনোয়ারুজ্জামানের সাথে যোগাযোগ করলে তিনি জানান, সড়ক দুর্ঘটনায় নিহত দুজনকে উদ্ধার করে কুন্দার হাইওয়ে ফাঁড়ি থানায় আনা হয়েছে। সিএনজি চালকের নাম পরিচয় পাওয়া গেলেও অন্য আরেকজন মৃত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। নিহতদের পরিবার যদি কোন অভিযোগ না করে তাহলে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com