
গাইবান্ধার পলাশবাড়ীতে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি(নেসকো) পোস্ট পেইড মিটারের পরিবর্তে প্রিপেইড মিটার স্থাপনের সিদ্ধান্ত নেওয়ায় মিশ্র প্রতিক্রিয়ার পাশাপাশি ক্ষোভ প্রকাশ করছেন বিদুৎ গ্রাহকরা।
পলাশবাড়ী বিদুৎ(নেসকো) গ্রাহকরা বলেন দেশের বিভিন্ন যায়গায় বিদ্যুতের প্রিপেইড মিটারে সীমাহীন দুর্ভোগ, ভোগান্তি ও বিড়ম্বনার সুষ্ঠু সমাধান না করেই প্রকল্পটি পলাশবাড়ীতে বাস্তবায়নে তাড়াহুড়ো না করার দাবি জানান বিদ্যুৎ গ্রাহকরা।
উল্লেখ্য বিদ্যুতের অপচয় রোধ, চুরি ঠেকানো প্রভৃতি কারণে পুরো দেশকে প্রিপেইড বৈদ্যুতিক মিটারের আওতায় আনার কাজ চলছে। এরইমধ্যে দেশের বিভিন্ন এলাকায় বসানো হয়েছে এ মিটার। কিন্তু সুফলের পরিবর্তে বাড়তি বিল, অযাচিত ফি ও ব্যবহার পদ্ধতি গ্রাহকবান্ধব না হওয়ায় গ্রাহকরা এমন মিটার পদ্ধতিতে অনিহা প্রকাশ করছেন। প্রিপেইড মিটার বন্ধে দেশজুড়ে চলছে মানববন্ধন ও বিক্ষোভ।