1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বান্দরবানে যথাযোগ্য মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালন - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| দুপুর ২:৫১|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বান্দরবানে যথাযোগ্য মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালন

দীপংকর মল্লিক, বান্দরবান প্রতিনিধি
  • আপডেট সময়ঃ শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ৪৮ বার

 

আজ ১৪ই ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে বান্দরবান জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন।

এসময় আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক উম্মে কুলসুম, অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সিকদার, অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবু তালেব, বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন তারু মিয়া, বীর মুক্তিযোদ্ধা মো.আবুল কাশেম, বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম ভুঁইয়া, বীর মুক্তিযোদ্ধা এম এ হাকিম চৌধুরী সহ বিভিন্ন প্রতিষ্ঠানের উর্ধতন কর্মকর্তা এবং মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।

উপস্থিত বক্তারা বলেন, বুদ্ধিজীবীদের একটা বড় অংশকে হত্যা করা হয়, জাতিকে মেধাশূন্য করার জন্য পাকিস্তানিরা এ হত্যাকান্ড চালিয়েছে। বিভিন্ন ক্ষেত্রে বর্তমানে পাকিস্তানের চেয়ে আমরা অনেক এগিয়ে।

দেশের সূর্য সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে মেধাশূন্য না করলে বাংলাদেশ অনেক এগিয়ে যেত। এসময় বক্তারা মুক্তিযুদ্ধা ও বুদ্ধিজীবীদের অবদানের কথা সকলকে স্মরণ রাখা এবং আগামী প্রজন্মকে সঠিক ইতিহাস জানানোর আহবান জানান।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com