1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
প্রতিবন্ধি ভাতার ক্ষেত্রে কাঙ্ক্ষিত আবেদন পড়ছে না - যশোর জেলা প্রশাসক - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| দুপুর ২:৫১|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

প্রতিবন্ধি ভাতার ক্ষেত্রে কাঙ্ক্ষিত আবেদন পড়ছে না – যশোর জেলা প্রশাসক

উৎপল ঘোষ,ক্রাইম রিপোর্টার
  • আপডেট সময়ঃ শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ৫০ বার

যশোর সদরের চাঁচড়া ইউনিয়ন পরিষদ বৃহস্পতিবার পরিদর্শন করেছেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। পরিদর্শনকালে তিনি ইউনিয়নের সংশ্লিষ্ট দফতরের কাজকর্ম সম্পর্কে খোঁজখবর নেন।

পরিদর্শন শেষে জেলা প্রশাসক আজাহারুল ইসলাম মতবিনিময় করেন চেয়ারম্যান, মেম্বর ও ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তার সাথে ।

মতবিনিময়কালে তিনি বলেন, যারা বিধবা ও বয়স্ক ভাতা পাওয়ার যোগ্য তাদেরকেই ভাতার আওতাভুক্ত করতে হবে।  প্রতিবন্ধীদের ভাতার জন্য অনেক টাকা বরাদ্দ আছে। কিন্তু এদের কাছ থেকে কাক্সিক্ষত আবেদন পাওয়া যাচ্ছে না। তাই এলাকার প্রতিবন্ধীদের ভাতা পেতে অনলাইনে আবেদন করানোর জন্য বলেন জনপ্রতিনিধিদের।

এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার, সহকারী কমিশনার ভুমি রিয়াজ উদ্দীন আহমেদ, সহকারী কমিশনার আবদুল আহাদ, চাঁচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম রেজা, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা জাহাঙ্গীর আলম, মেম্বার বেল্লাল হোসেন, আব্দুর রশিদ প্রমুখ।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com