1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ঠাকুরগাঁওয়ে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| দুপুর ১:৫০|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ঠাকুরগাঁওয়ে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত

জয় মহন্ত অলক, ঠাকুরগাঁও
  • আপডেট সময়ঃ শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ৬৩ বার

বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সরাদেশে ৩ মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসাবে ঠাকুরগাঁও সদর উপজেলা ৮নং রহিমানপুর ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে ইউনিয়নের রহিমানপুর পল্লী বিদ্যুৎ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন কৃষক দলের সভাপতি আইনুল হকের সভাপতিত্বে এ সময়ে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক দলের সহ সাধারণ সম্পাদক ইনসান আলম আক্কাস, জেলা বিএনপির সহ-সভাপতি আল মামুন আলম, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও রহিমানপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হান্নান হান্নু, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক তফিকুর রহমান উজ্জ্বল, সদর উপজেলা কৃষকদলের সভাপতি একেএম হামিদুর রহমান, সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক রিজুসহ অন্যান্যরা।

সেখানে কৃষকদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরা হয়। অতিথিরা বলেন কোন কৃষি জমি যেন পড়ে না থাকে। সামনের দিনগুলোতে আরো কৃষকদের ভালো করে কাজ করে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।

আরো উপস্থিত ছিলেন যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মহিলা দল, কৃষক দলের নেতাকর্মীরা।

 

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com