1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আগুন - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ১:৪৪|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আগুন

সাবিত হোসেন/শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ৯০ বার

 

বগুড়ার শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
সোমবার ৩০ ডিসেম্বর সন্ধ্যা ৬টার দিকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

ইউএনও অফিসের নৈশপ্রহরী সুমন ইসলাম জানান, “সোমবার সন্ধ্যার দিকে হঠাৎ করে ইউএনও অফিসে বিকট শব্দ শোনা যায়। পরে অফিসের ভেতর গিয়ে দেখি আগুন জ্বলছে। সাথে সাথে ইউএনও স্যারকে ফোন দিলে তিনি (ইউএনও) ফায়ার সার্ভিসের কর্মীদেরকে ঘটনাস্থলে পাঠান। তারা এসে আগুন নিয়ন্ত্রণ করেন।”

শিবগঞ্জ ফায়ার স্টেশনের ইনচার্জ শামসুল আলম বলেন, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আগুন লাগার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। এরপর ১০ মিনিটের ব্যবধানে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।

শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার জানান, বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানতে পেরেছি। আমি যেই কক্ষে বসি সেই কক্ষের আসবাব পত্র পুড়ে গেছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com