1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
গাইবান্ধা শহরের হলুদ ও সবুজ প্লেটভুক্ত ইজিবাইক ও মিশুক উদ্বোধন করেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| বিকাল ৪:০৬|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

গাইবান্ধা শহরের হলুদ ও সবুজ প্লেটভুক্ত ইজিবাইক ও মিশুক উদ্বোধন করেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ

মোঃ আল আমিন, গাইবান্ধা জেলা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২৫
  • ৭১ বার

 

গাইবান্ধা শহরের যানজট নিরসনে হলুদ ও সবুজ প্লেটভুক্ত ব্যাটারিচালিত (ইজিবাইক/ মিশুক) যানবাহন চলাচলের উদ্বোধন করা হয়েছে।

আজ (বুধবার, ১ জানুয়ারি) সকালে পৌরপার্কের বিজয়স্তম্ভ চত্বরে এ উদ্যোগের উদ্বোধন করেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ।

স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক পৌর প্রশাসক মো. শরিফুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন পুলিশ সুপার নিশাদ এ্যঞ্জেলা, জেলা জামায়াতের আমীর মো. আব্দুল করিম, পৌর বিএনপির আহবায়ক শহীদুজ্জামান শহীদ, জামায়াতের পৌর আমীর অধ্যাপক একেএম ফেরদৌস আলম, চেম্বারের সহ-সভাপতি তৌহিদুল ইসলাম, মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আশরাফুল আলম বাদশা, ট্রাক শ্রমিক ইউনিয়নের আব্দুল করিম, অটোবাইক চালক নেতা রবিউল ইসলাম, আমজাদ হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, বছরের প্রথমদিন থেকে সবুজ ও হলুদ রেজিষ্ট্রিকৃত ব্যাটারিচালিত যানবাহন জোড়- বিজোড় তারিখ অনুযায়ী চলবে; অর্থাৎ ইংরেজি মাসের জোড় তারিখে হলুদ প্লেটভুক্ত ইজিবাইক/ মিশুক এবং বিজোড় তারিখে সবুজ প্লেটভুক্ত অটোবাইক/মিশুক চলাচল করবে। এ নিয়মের ব্যতিক্রম করে হলুদ ও সবুজ প্লেটযুক্ত যানবাহন একই দিনে চলাচল করতে পারবে না। এছাড়া লাইসেন্সবিহীন ব্যাটারিচালিত কোনো যানবাহন পৌর এলাকায় প্রবেশ এবং চলাচল করতে পারবে না। আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সুন্দর ও বাসযোগ্য শহর গড়তে জেলার শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ, চালকসহ সর্বস্তরের মানুষের সার্বিক সহযোগিতা কামনা করেন সংশ্লিষ্টরা।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com