1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাকে সরকারী করণের দাবিতে স্মারকলিপি প্রদান - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| দুপুর ১২:৩১|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাকে সরকারী করণের দাবিতে স্মারকলিপি প্রদান

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫
  • ৫৩ বার

স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার প্রতি বৈষম্যমূলক নীতি, সিদ্ধান্ত ও আচরণ দূরীকরণ ও সরকারি করণের দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি পেশ করেছে নীলফামারী জেলার জেলা সমন্বয়ক কমিটি। বুধবার নীলফামারী জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা কাছে এই স্মারকলিপিতে শিক্ষাব্যবস্থায় ইবতেদায়ী মাদরাসাগুলোর প্রতি বৈষম্য নিরসন এবং তাদের অধিকারের বাস্তবায়নের দাবী জানানো হয়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয় যে, ইবতেদায়ী মাদরাসাগুলি দীর্ঘদিন ধরে সরকারি উপেক্ষার শিকার হয়ে আসছে, যার ফলে এসব প্রতিষ্ঠানে শিক্ষকদের বেতন-ভাতা প্রদান করা হচ্ছে না এবং শিক্ষার্থীদের সুযোগ-সুবিধাও সীমিত। দেশের প্রাথমিক শিক্ষার অন্যতম স্তম্ভ হিসেবে এই মাদরাসাগুলোর উন্নতির জন্য অবিলম্বে সরকারী করণের ঘোষণা, রেজিস্ট্রেশন, এবং বেতন-ভাতা প্রদানের দাবি জানানো হয়েছে।
এছাড়া, স্মারকলিপিতে আরও দাবী জানানো হয় যে, ইবতেদায়ী মাদরাসাগুলির জন্য পর্যাপ্ত বাজেট বরাদ্দ করতে হবে এবং তাদের জন্য আলাদা তদারকি বিভাগ প্রতিষ্ঠা করতে হবে।
এই দাবির প্রতি সমর্থন জানিয়ে আগামী ১০ ফেব্রুয়ারী ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে শিক্ষক সমাবেশ সফল করার জন্য জনসাধারণের সহযোগিতা কামনা করা হয়েছে। সম্মেলনের সমন্বয়ক কাজী মোঃ জাহাঙ্গীর আলম বলেন, “আমাদের মাদরাসাগুলির অবস্থা উন্নত করতে হবে, যাতে এসব প্রতিষ্ঠানে পড়ুয়া শিক্ষার্থীরা আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা নিতে পারে।”
এদিকে, সমাবেশের উদ্দেশ্য সফল করার জন্য দেশব্যাপী এ দাবির পক্ষে সচেতনতা বৃদ্ধি এবং সকলের সহযোগিতা কামনা করা হচ্ছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com