1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ঢাকায় আদিবাসী শিক্ষার্থীদের ওপর হামলার বিচারের দাবি গাইবান্ধায় ও বিক্ষোভ মিছিল - Youth Tv news
২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| রাত ৮:২১|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ঢাকায় আদিবাসী শিক্ষার্থীদের ওপর হামলার বিচারের দাবি গাইবান্ধায় ও বিক্ষোভ মিছিল

মোঃ আল আমিন, গাইবান্ধা জেলা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫
  • ১৪২ বার

 

ঢাকায় ‘আদিবাসী’ শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও বিচারের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

‘আদিবাসী-বাঙালি সংহতি পরিষদ, গাইবান্ধা’র উদ্যোগে আজ (শুক্রবার, ১৭ জানুয়ারি) বেলা ১১টার দিকে শহরের গানাসাস মার্কেটের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

আদিবাসী-বাঙালি সংহতি পরিষদের আহবায়ক ও গাইবান্ধা বার অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবুর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ঢাকায় আদিবাসী শিক্ষার্থীদের ওপর যে হামলা হয়েছে, তা সভ্যজগতকে হার মানিয়েছে। হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। অন্যথায় গাইবান্ধা থেকেই বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

সংগঠনের সদর উপজেলা শাখার আহবায়ক গোলাম রব্বানী মুসা ও সামাজিক সংগ্রাম পরিষদের সদস্য সচিব হাসান মোর্শেদ দীপনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন সাহিত্যিক অধ্যাপক মাজহারউল মান্নান, পরিবেশ আন্দোলনের নেতা ও ক্রীড়া সংগঠক ওয়াজিউর রহমান রাফেল, দৈনিক জনসংকেতের সম্পাদক দীপক কুমার পাল, সামাজিক সংগ্রাম পরিষদের আহবায়ক জাহাঙ্গীর কবির তনু, আয়োজক সংগঠনের সদস্য সচিব প্রবীর চক্রবর্তী, বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের মঞ্জুর আলম মিঠু, বাংলাদেশ প্রগতি লেখক সংঘের জেলা সাধারণ সম্পাদক রজতকান্তি বর্মন, বাসদ (মার্কসবাদী)’র অ্যাডভোকেট নিলুফার ইয়াসমিন শিল্পী, বিশিষ্ট আইনজীবী মোহাম্মদ আলী প্রামাণিক, অ্যাড. কুশলাশীষ চক্রবর্তী সাগর, সমাজকর্মী মনির হোসেন সুইট, আদিবাসী নেতা ব্রিটিশ সরেন, সুচিত্রা মুরমু তৃষ্ণা, শ্যামবালা প্রমুখ।

প্রতিবাদ সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com