1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বান্দরবান  ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন কমিটি আত্ন-প্রকাশ - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| দুপুর ১২:৩১|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বান্দরবান  ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন কমিটি আত্ন-প্রকাশ

দীপংকর মল্লিক, বান্দরবান প্রতিনিধি
  • আপডেট সময়ঃ বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
  • ৬৩ বার

 

বান্দরবান জেলা ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন সদস্যদের নিয়ে বান্দরবান ডিইউডিএফ এর আত্মপ্রকাশ ও নবনিবর্বাচিত কমিটি গঠন করা হয়েছে। এতে ডিইউডিএফ সভাপতি ছমিরা আক্তার শিরিন, সাধারণ সম্পাদক শিমল তঞ্চঙ্গ্যা এবং কোষাধ্যক্ষ সুনিল ত্রিপুরা নিবার্চিত করা হয়।

মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকালে বান্দরবান সদর মেম্বার পাড়া পার্সিভিয়ারেন্স প্রধান কার্যালয়ের সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মো. আরিফ সভাপতিত্বে ও ছমিরা আক্তার শিরিন সঞ্চালনায় সংগঠনের সার্বিক ইয়ুথ পার্লামেন্ট, এজিএম প্রোগ্রাম এবং মাসিকসভা পরিকল্পনা বিভিন্ন দিক আলোচনা করা হয়।

এতে সহসভাপতি হ্যারি শংকর ধর, এবং সাধারণ যুগ্ম সম্পাদক রুনলে ম্রো, সাংগঠনিক সম্পাদক মো. আরিফ, উপ-সাংগঠনিক সম্পাদক শান্তি লাল তঞ্চঙ্গ্যা, কোষাধ্যক্ষ সুনিল ত্রিপুরা এবং বর্ধন মার্মা (জুনান) কে প্রজেক্ট এন্ড প্লানিং সম্পাদক প‌দে নির্বা‌চিত করে ৯ জন কার্যকারী সদস্য বিশিষ্ট্য ডিইউডিএফ কমিটি কেন্দ্রীয় থেকে ঘোষণা করা হয়।

এবিষয়ে নব নির্বাচিত সভাপতি ছমিরা আক্তার শিরিন বলেন,  সংগঠনটির মাধ্যমে ডিইউডিএফ কল্যাণ,এখানে সভাপতি, সাধারণ সম্পাদক পদ বিষয় নাহ আমরা সবাই মিলে কাজ করতে এসেছি কাজ করবো, সংগঠনে সবাই একসাথে পারস্পরিক সহযোগিতায় কাজ করে যাব। তাছাড়া ডিইউডিএফ নীতি-নৈতিকতা বজায় রেখে মানবসেবা  ও পারস্পরিক সম্পর্ক বৃদ্ধির উদ্দ্যেশ্যে  কাজ করে যাবে  বান্দরবান ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com