1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
গোবিন্দগঞ্জের তিনজনকে অভিযুক্ত করে রংপুর সাইবার ট্রাইব্যুনালে মামলা - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| বিকাল ৫:৩০|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

গোবিন্দগঞ্জের তিনজনকে অভিযুক্ত করে রংপুর সাইবার ট্রাইব্যুনালে মামলা

ইয়ুথ ডেস্ক
  • আপডেট সময়ঃ সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫
  • ৫৩ বার

 

গাইবান্ধার গোবিন্দগঞ্জের তিন ব্যক্তিকে অভিযুক্ত করে রংপুরের বিজ্ঞ সাইবার ট্রাইব্যুনালে মামলা দায়ের করেছেন বিশিষ্ট সাংবাদিক শাহ আলম সরকার সাজু।

গত মঙ্গলবার (১৪ জানুয়ারি, ২০২৫) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও পেজ আইডি থেকে আত্মকেন্দ্রিক, অসৌজন্যমূলক ও আক্রমাণাত্মক পোস্টের মাধ্যমে সামাজিকভাবে হেয় করার দায়ে বাদীর জবানবন্দি নিয়ে এ মামলাটি গ্রহণ করেন বিজ্ঞ আদালত।

২০২৩ সালের সাইবার নিরাপত্তা আইনের ২৩/২৪/২৫/২৯/৩৫ ধারা মতে সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫ তারিখের মামলা নম্বর ৪/২৫। মামলায় অভিযুক্ত ব্যক্তিরা হলেন গোবিন্দগঞ্জ উপজেলার বকচর গ্রামের মৃত গেল্লা আকন্দর ছেলে শাহিন আলম, গুমানীগঞ্জ ইউপির শ্রীপুর ফুলপুকুরিয়া গ্রামের নূর আলমের ছেলে আবু তারেক ও নাটোর সদরের বালিতিতা ইসলামপুর গ্রামের রফিজ উদ্দিনের ছেলে ওয়াজেদ আলী।

মামলা সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তিরা তাদের স্ব-স্ব ফেসবুক আইডি নম্বর (Md. Shahin Alam, https://www.facebook.com/ekhonsomoy24tv.com, Email No-ekhonsomoy41@gmail.com; পেজের নাম:- এখন সময় টিভি। পোস্ট লিঙ্ক: https://www.facebook.com/share/p/1bgrzsb/;
আবু তারেক আইডি লিংক www.facebook.com/abutarek এবং Md. Wazad Ali) থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ফেক একাউন্ট হইতে বাদীর ছবিযুক্ত করে বিকৃত অডিও কল/সুপার এডিট করে প্রচার করে। নিজ ফেসবুক আইডিতে পোস্ট ও কমেন্ট করে বিভিন্ন তারিখ ও সময়ে মানহানীকর ও কুরুচিপূর্ণ পোস্ট করে। যার ফলে বাদী সামাজিক, পারিবারিক ও রাজনৈতিকভাবে অভিযুক্তদের দ্বারা ব্যক্তিগত, সামাজিক, রাজনৈতিকভাবে হেয় হয়।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com