1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
গাইবান্ধায় পাবলিক লাইব্রেরি এন্ড ক্লাবে অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করেছে যৌথ বাহিনী আটক ৮ - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সন্ধ্যা ৬:৪২|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

গাইবান্ধায় পাবলিক লাইব্রেরি এন্ড ক্লাবে অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করেছে যৌথ বাহিনী আটক ৮

মোঃ আল আমিন, গাইবান্ধা জেলা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৫৩ বার

 

গাইবান্ধা পাবলিক লাইব্রেরি এন্ড ক্লাবে অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করেছে যৌথ বাহিনী। এসময় নগদ অর্থ, গাঁজা ও জুয়ার সরঞ্জামসহ ৮ জনকে আটক করা হয়।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৯টা থেকে ঘণ্টাব্যাপী এ অভিযান চালানো হয়।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর ইসলাম তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন।

যৌথ বাহিনী সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শহরের পৌর পার্কে অবস্থিত পাবলিক লাইব্রেরিতে অভিযান চালানো হয়। অভিযানে পাবলিক লাইব্রেরির একটি গোপন কক্ষ থেকে গাঁজা ও জুয়ার সরঞ্জাম, নগদ অর্থ, মোবাইল ফোন জব্দসহ ৮ জনকে হাতেনাতে আটক করা হয়। পরে তাদের থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আটকরা হলেন- কাজী ওয়াদুদ, চিনু, মাহমুদ, ডিপ্টি মিয়া, সাবেক কাউন্সিলর নিয়াজ রহমান লোটন, আবু হোসেন।

এছাড়া গাইবান্ধা আদর্শ কলেজের সহকারী অধ্যাপক কাজী জিয়াউল হাফিজ ও ইকবাল কবির অপুকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়।

গাইবান্ধা সদর থানার ওসি শাহীনুর ইসলাম তালুকদার বলেন, ৮ জনকে আটক করা হলেও দুইজনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে। বাকী ৬ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com