1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
সাংবাদিকের ওপর বিএনপি নেতার নেতৃত্বে সন্ত্রাসী হামলা, হত্যার চেষ্টা - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সকাল ৮:৪৮|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

সাংবাদিকের ওপর বিএনপি নেতার নেতৃত্বে সন্ত্রাসী হামলা, হত্যার চেষ্টা

জয় মহন্ত অলক, ঠাকুরগাঁও
  • আপডেট সময়ঃ বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৪৬ বার

ঠাকুরগাঁওয়ে দৈনিক দেশবাংলার প্রতিনিধি সংবাদকর্মী মামুনের ওপর নৃশংস হামলার অভিযোগ উঠেছে ইউনিয়ন বিএনপি নেতা জুবাইদুরের বিরুদ্ধে। পরে গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থল থেকে সাংবাদিক মামুনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়।

মঙ্গলবার সন্ধ্যাবেলা সদর উপজেলার আখানগর ইউনিয়নের কালিবাড়ি বাজারে ঘটনাটি ঘটে।

এলাকাবাসি সূত্রে জানা যায়, সন্ধ্যায় বাজারে চায়ের দোকানে অবস্থান করছিলেন মামুন। কিছুক্ষণ পরে আখানগর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি যুবাইদুর চৌধুরী তার দলবল নিয়ে অতর্কিত হামলা চালান মামুনের ওপরে৷ কোনকিছু বোঝার আগে হামলাকারীরা তাকে নির্মমভাবে মারধর করেন এবং হত্যার উদ্দেশ্যে তার গলা চেপে ধরেন। একপর্যায়ে তার অন্ডকোষে লাথি মারলে মাটিতে নুয়ে পরেন মামুন৷ প্রায় ৩০  মিনিট ধরে চলে এই বর্বর শারীরিক নির্যাতন।

এমন ঘটনার তীব্র নিন্দা ও দোষীকে দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন সংবাদকর্মী ও সুধীজনেরা।

হামলার কারন জানতে চাইলে আহত সাংবাদিক মামুন অর রশিদ বলেন, কয়েক মাস আগে তাকে নিয়ে চাঁদাবাজির একটি রিপোর্ট করেছিলাম৷ সে প্রায় মুঠোফোনে আমাকে হুমকি দিত। আজকে আমাকে হত্যার উদ্দেশ্যে হামলা করেছে। হায়াত ছিল বলে প্রাণে বেঁচে ফিরেছি৷ আমি দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করছি।

এ বিষয়ে অভিযুক্ত বিএনপি নেতা জুবাইদুর হামলার ঘটনা নিশ্চিত করে বলেন, সে আমাকে নিয়ে একটা লেখা লিখেছিল ফেসবুকে। তারপর থেকে তাকে দেখা করতে বলেছিলাম৷ সে দেখা করেনি। আজকে তাকে বাজারে পেয়েছি তারপরে তাকে পেটানো হয়েছে। তবে তার মাইড় কম হয়েছে।

ঠাকুরগাঁও প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক তানভীর হাসান তানু বলেন, একজন সাংবাদিকের ওপর এমন বর্বর হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। দোষীদের দ্রুত আইনের আওতায় এনে বিচার করতে হবে।

ঠাকুরগাঁও জার্নালিস্ট ক্লাবের সাধারণ সম্পাদক রবিউল এহ্সান রিপন হামলার ঘটনায় নিন্দা জানিয়ে বলেন, সাংবাদিকের উপর হামলা কোন ভাবেই কাম্য নয়। অপরাধি যেই হোক দ্রুত আইনের আওতায় এনে শাস্থি দিতে হবে।

রুহিয়া থানা বিএনপির সভাপতি জব্বার বলেন, “মামুন একজন ভালো ছেলে। তার ওপর হামলার ঘটনা দুঃখজনক। আমরা এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেব।”

ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার রকিবুল হাসান চয়ন বলেন, সাংবাদিক মামুনের শরিরে আঘাত এর চিন্হ রয়েছে, গলায় দাগ রয়েছে।

এ বিষয়ে রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম নাজমুল কাদের বলেন, হামলার ঘটনা সম্পর্কে অবগত হয়েছি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com