1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ইউনিয়ন ছাত্রদল সভাপতির হাত ও পায়ের রগ কর্তন করেছে বি এন পি নেতা - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সকাল ৭:৩৮|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ইউনিয়ন ছাত্রদল সভাপতির হাত ও পায়ের রগ কর্তন করেছে বি এন পি নেতা

শফিকুল ইসলাম, (বরিশাল) বাকেরগঞ্জ
  • আপডেট সময়ঃ রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ৪৩ বার

 

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ আসাদুল্লাহ খানকে কুপিয়ে জখমসহ হাত ও পায়ের রগ কেটে দিয়েছে বিএনপির ক্যাডার ও তার সহযোগীরা।

প্রত্যক্ষদর্শী ও আহত সূত্রে জানা গেছে, পূর্ববিরোধের জের ধরে শনিবার দিবাগত রাত ৯টার দিকে নিয়ামতি বাজারের ভিআইপি মিষ্টির দোকানের সামনে বসে ইউনিয়ন বিএনপির যুগ্ন-আহবায়ক সোহেল ফরাজীর ভাই নব্য বিএনপি ক্যাডার শাহীন ফরাজী ও তার ভাই রাজিব ফরাজীর নেতৃত্বে তাদের সহযোগিরা প্রকাশ্যে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম করেছে।

স্থানীয়রা মুমূর্ষ অবস্থায় আহত ছাত্রদল সভাপতিকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইউনিয়নের নব্য বিএনপি ক্যাডার শাহীন ফরাজীর সাথে ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ আসাদুল্লাহ খানের দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছে।

প্রতিপক্ষের মামলায় ছাত্রদল নেতা আসাদুল্লাহ ইতিপূর্বে কারান্তরীণও ছিলেন। গত ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর স্থানীয়ভাবে আধিপত্য বিস্তার নিয়ে তাদের মধ্যে বিরোধ আরও চরম আকার ধারণ করে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, রাত নয়টার দিকে আসাদুল্লাহ বাজারে অবস্থান করছিলেন। এসময় নিয়ামতি ইউনিয়ন বিএনপির আহবায়ক সালাম মৃধার উপস্থিতিতে যুগ্ম-আহবায়ক শাহীন ফরাজীর নেতৃত্বে তাদের সহযোগিরা ধারালো অস্ত্র দিয়ে ছাত্রদল সভাপতিকে এলোপাথারিভাবে কোপাতে শুরু করে।এসময় জীবন রক্ষার্থে ছাত্রদল নেতা প্রতিরোধ গড়ে তুলতে গেলে তাকে রাস্তার ওপর ফেলে কুপিয়ে মারাত্মক জখমসহ দুই হাত ও এক পায়ের রগ কর্তন করে রাস্তার ওপর ফেলে রেখে হামলাকারীরা স্থান ত্যাগ করে।

ছাত্রদল নেতার স্বজনরা জানিয়েছেন, আহত ছাত্রদল নেতাকে বরিশাল শের ই বাংলা মেডিকেল হাসপাতাল থেকে রাতেই আশঙ্কাজনক অবস্থায় আসাদুল্লাহকে উন্নত চিকিৎসার জন্য এ্যাম্বুলেন্সযোগে ঢাকায় প্রেরণ করা হয়েছে।।

থানা সূত্রে জানা গেছে, খবর পেয়ে তাৎক্ষনিক থানার ওসির নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বাকেরগঞ্জ থানার ওসি মোঃ সফিকুল ইসলাম জানান, ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের জন্য ইতোমধ্যে পুলিশের একাধিক টিম অভিযান শুরু করেছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com