
বিদ্যুৎ সাশ্রয় সম্পর্কে জনগণকে সচেতন করা, বৃক্ষ রোপনের মাধ্যমে পরিবেশ রক্ষা করা ও পরিছন্নতার মাধ্যমে সমাজের সকলকে সুস্থ ও স্বাভাবিক জীবন জাপানের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে পরিছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।
গার্ল ইন স্কাউট দল কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজের আয়োজনে শনিবার দুপুরে র্যালি পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত হয়। এর আগে র্যালিটি কালেক্টর চত্বর হতে বের হয়ে কয়েকটি সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়।
এ সময়ে উপস্থিত ছিলেন কালেক্টর পাবলিক স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক ও গার্ল ইন স্কাউট দলের গ্রুপ সভাপতি মোতালেব হোসেন, স্কাউট ঠাকুরগাঁও ইউনিটের জেলা কোষাধক্ষ্য ও ইউনিট লিডার সুচরিতা দেব, বাংলাদেশ স্কাউটের লিডার ট্রেইনার ঠাকুরগাঁও প্রতিনিধি ফয়জুল ইসলাম, সদর উপজেলা কাব লিডার প্রদীপ কুমার রায় সহ অন্যান্যরা।