
মাগুরা ও ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষণ সহ সারা বাংলাদেশের ধর্ষণ ও হত্যার প্রতিবাদে
ধর্ষকদের ফাঁসির দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে ঘন্টা ব্যাপী এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময়ে জেলা মহিলা দলের সভাপতি ফারাতুন নাহার প্যারিসের সভাপতিত্বে বক্তব্য রাখেন
জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা পারভিন, মহিলা বিষয়ক সম্পাদক মনোয়ারা বেগম লিলি, জেলা বিএনপির সদস্য ফারজানা আক্তার পাখি, সাংগঠনিক সম্পাদক রুবিনা আক্তার, পৌরসভা নেত্রী লাভলি আক্তার, সদর উপজেলা সভানেত্রী রেহনা বেগমসহ অন্যান্যরা।
তারা বলেন আর নারীর উপর অত্যাচার নয় আমাদের দেশে আমরা সুন্দরভাবে থাকতে চাই। এখন পর্যন্ত যারা নারীদের উপর নির্যাতন চালিয়ে যাচ্ছে। তাদেরকে আইনের মাধ্যমে কঠোর শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। আর যেন কোন নারী অত্যাচারের শিকার না হয়।