
হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ধর্মীয় আর্থ-সামাজিক প্রেক্ষাপটে পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণ এর লক্ষে ঠাকুরগাঁওয়ে ৯ দিনব্যাপী পুরোহিতদের হিন্দু আইন ও পূজা পদ্ধতি, ভূমি আইন আইসিটি এবং খাদ্যপুষ্টি ও স্বাস্থ্যসেবা বিষয়ে প্রশিক্ষণ কর্মসূচীর সনদপত্র বিতরণী ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ওআরসি ভবনে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, আঞ্চলিক কার্যালয়, দিনাজপুর এর আয়োজনে এই প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ট্রাস্টি সত্যজিৎ কুমার কুন্ডুর সভাপতিত্বে এ সময়ে বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি মনোরঞ্জন সিং, হিন্দু কল্যাণ ট্রাস্ট আঞ্চলিক কার্যালয় দিনাজপুরের জুনিয়র কনসালটেন্ট ট্রেনিং শংকর কুমার দাশসহ অন্যান্যরা। এতে জেলার পাঁচটি উপজেলার বিভিন্ন মন্দিরের ২৫ জন পুরোহিত অংশগ্রহণ করেন।
ওই অনুষ্ঠানে সত্যজিৎ কুন্ডুর নিজ উদ্যোগে পুরোহিতদের মাঝে ধুতি ও গীতা বই বিতরণ করা হয়।