
জয়পুরহাট কালাই উপজেলার ৪নং উদয়পুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের কৃতি সন্তান সমাস সেবক ও উদয়পুর ইউনিয়নের মুসলিম বিবাহ ও তালাক রেজিস্ট্রার এন্ড কাজী মোঃ শফিকুল ইসলামের ব্যাক্তিগত উদ্দ্যোগে সোমবার ২৪ মার্চ বহুতি আলিম মাদ্রাসা মাঠে ইফতার মাহফিলের আয়োজন করা করেন।
পবিত্র রমজান মাসের তাৎপর্যের উপর ইফতার মাহফিলে আলোচনা হয়েছে। ইফতার মাহফিলে এলাকার বিভিন্ন শ্রেনিপেশার মানুষ অংশগ্রহণ করেন। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনীতিবিদ, সমাজকর্মী এবং সাধারণ মানুষের উপস্থিতিতে মাহফিলটি এক মিলনমেলায় পরিণত হয়। আগত অতিথিরা একসাথে ইফতার করেন এবং একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। কাজী শফিকুল তার বক্তব্যে রমজান মাসের পবিত্রতা এ ধরনের সামাজিক আয়োজনের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন “এই ধরনের অনুষ্ঠান আমাদের মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি করে।” তিনি আরও বলেন “এই পবিত্র মাসে আমরা যেন একে অপরের প্রতি সহানুভূতিশীল হই এবং সমাজের কল্যাণে কাজ করি।”
মাহফিলটি শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। উপস্থিত সকলে এই আয়োজনের জন্য শফিকুল কাজীকে ধন্যবাদ জানান।