
জয়পুরহাটের কালাইয়ে উপজেলা প্রশাসনে আয়োজনে ২৫ শে মার্চ ২০২৫ মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার জনাব শামীমা আক্তার জাহান এর সভাপতিত্বে ২৫ শে মার্চ গণহত্যা দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ( ভূমি ) কালাই ইফতেকার রহমান বলেন অতীতে আমরা দীর্ঘদিন যাবত ব্রিটিশ শাসনের অধীনে ছিলাম তাদের কথা মত আমাদের চলতে হতো এখন আর চলতে হয় না আমরা স্বাধীনভাবে চলতে পারি আমরা স্বাধীন বাংলাদেশের মানুষ। তারপর বক্তব্য রাখেন কালাই থানা অফিসার ইনচার্জ ওসি জাহিদ হোসেন। ওসি মহোদয় তার বক্তব্যে বলেন ১৯৭১ সালের ২৬ শে মার্চ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। ২৬ শে মার্চ হচ্ছে বাঙালি জাতির পথের দিশারী ও অন্ধকারে ঝিলিক সবাইকে দেশ কে উন্নয়নের পথে এগিয়ে নেওয়ার আহব্বান জানান। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অরুণ চন্দ্র রায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার ফাহমিদা আক্তার লিনা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী মনোয়ারুল হাসান উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম সহ আরো অনেকে। এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, শিক্ষার্থী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
সমাপনী বক্তব্যে অত্র সভার সভাপতি ইউএনও মহোদয় শামীমা আক্তার জাহান তিনি বক্তব্যের মাধ্যমে বলেন ১৯৭১ সালের ২৫ শে মার্চ রাতটি ছিল অত্যন্ত ভয়াবহ এবং দুঃখ বেদনার। ওই রাতের আঁধারে পাকিস্তানি দখলদার বাহিনী তৎকালীন সময়ে বাংলার সাড়ে ৭ কোটি মানুষের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিশ্চিহ্ন করাব করার লক্ষ্যে তারা ঢাকায় এসে নিরহ নিরস্ত্র নারী-পুরুষ ও অবুঝ শিশুর উপর অতর্কিত ভাবে ঝাঁপিয়ে পড়ে হামলা চালিয়েছিল এই ভাবেই তারা গণহত্যা করেছে। তারই পরিসমাপ্তি ঘটেছিল ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর।