
জয়পুরহাটের কালাইয়ে জিয়া পরিষদ কালাই উপজেলা ও পৌরসভা শাখার আয়োজনে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল ২৫ মার্চ কালাই বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে জিয়া পরিষদের পৌরসভা শাখার সভাপতি অধ্যক্ষ মোঃ শাহজাহান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জিয়া পরিষদ জয়পুরহাট জেলা শাখার সভাপতি মোঃ আমিনুর রহমান বকুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালাই উপজেলা বিএনপির আহবায়ক মোঃ ইব্রাহিম হোসেন ও জয়পুরহাট জেলা যুবদলের সাবেক সভাপতি মোঃ ওবাইদুর রহমান সুইট, কালাই পৌর বিএনপির আহবায়ক সাজ্জাদুর রহমান সোহেল তালুকদার, ও আব্দুল আলীম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কালাই জিয়া পরিষদের নবনির্বাচিত সভাপতি মোঃ মোসাদ্দেক হোসেন। এছাড়াও বক্তব্য রাখেন কালাই পৌর ও উপজেলা বিএনপি এবং জিয়া পরিষদের নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করেন কালাই উপজেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ শামীম রেজা ও শাহনেওয়াজ শাহীন।