1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
গাইবান্ধায় ঈদের দাওয়াতে আসার পথে প্রাইভেট কার ও সিএনজির সংঘর্ষ,আহত ৬ - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| ভোর ৫:১২|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

গাইবান্ধায় ঈদের দাওয়াতে আসার পথে প্রাইভেট কার ও সিএনজির সংঘর্ষ,আহত ৬

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ সোমবার, ৩১ মার্চ, ২০২৫
  • ৭৫ বার

মোঃ আল আমিন, গাইবান্ধা জেলা প্রতিনিধি: প্রাইভেট কার ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ৬ জন আহত হয়েছে। এদের মধ্যে গুরুত্বর আশংকাজনক অবস্থায় ৪ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

আজ বিকেলে সদর উপজেলার গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়কের সড়ক ভবন এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, দিনাজপুর থেকে প্রথমে বাসে পরে ঘোড়াঘাট থেকে সিএনজি নিয়ে গাইবান্ধা আসছিলেন দিনাজপুরের ৫ ব্যক্তি। পথে সড়ক ভবন এলাকায় আসলে অপরদিক থেকে আসা একটি প্রাইভেট কারের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুমড়ে মুছড়ে যায় প্রাইভেট কার ও সিএনজি। এতে প্রাইভেটকারের চালক ও সিএনজিতে থাকা ৫ ব্যক্তি আহত হয়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করলে সিএনজির ৪ যাত্রীর অবস্থা গুরুতর হয়। আহত ৫ জন দিনাজপুর সদরের উপ শহরের বাসিন্দা। ঈদের দাওয়াতে তারা গাইবান্ধা শহরের সরকারপাড়ায় আসার পথে এই দুর্ঘটনা ঘটে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com