1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
পাঁচবিবিতে জামায়াতের পক্ষ থেকে শহীদ ও আহতদের পরিবারে নগদ অর্থ প্রদান - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সকাল ৬:৫৭|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

পাঁচবিবিতে জামায়াতের পক্ষ থেকে শহীদ ও আহতদের পরিবারে নগদ অর্থ প্রদান

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫
  • ৬৫ বার

মুনছুর রহমান, জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবিতে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে গতকাল শহীদ ও আহতদের পরিবারে পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে নগদ অর্থ প্রদান করা হয়েছে।

উক্ত নগদ অর্থ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও জয়পুরহাট জেলা জামায়াতে ইসলামীর আমীর ডাঃ ফজলুর রহমান সাঈদ। তিনি বলেন, নতুন দেশ গঠনে শহীদেরা আমাদের প্রেরণার উৎস।জামায়াতের পক্ষ থেকে আমরা প্রতিটি শহীদ পরিবারকে আশ্বস্ত করছি যেকোনো প্রয়োজনে আমরা আপনাদের পাশে থাকবো।আগামীর বাংলাদেশ যেন এই শহীদদের স্বপ্নের আলোকে গড়ে তোলা হয় সে প্রচেষ্টা আমাদের চালাতে হবে।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পাঁচবিবি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সহকারী অধ্যাপক মোঃ মোস্তাফিজুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ডাঃ মোঃ সুজাউল করিম,নায়েবে আমীর মোঃ শফিকুল ইসলাম মাষ্টার, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মোঃ আবু সুফিয়ান (মুক্তার) ও সহকারী সেক্রেটারী মোঃ আবু রায়হান।

এছাড়াও উপস্থিত ছিলেন সকল ইউনিয়নের আমীর ও স্থানীয় জন প্রতিনিধি ব্যাক্তিবর্গ।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com