1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
আগামী জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট-০২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী-আব্দুল বারী - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সকাল ৬:৫৭|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট-০২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী-আব্দুল বারী

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ শনিবার, ৫ এপ্রিল, ২০২৫
  • ৭৪ বার

মুনছুর রহমান- বিশেষ প্রতিনিধিঃ জয়পুরহাট-০২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশ বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক, সাবেক ঢাকা জেলা প্রশাসক (ডিসি), সাবেক ঢাকা বিভাগীয় কমিশনার এবং সচিব আব্দুল বারী আগামী সংসদ নির্বাচনে জয়পুরহাট-২ আসনের প্রার্থী হিসেবে নিজেকে ঘোষণা করেছেন।

তিনি বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী। তার পুরো কর্মজীবনে, তিনি ছিলেন একজন অত্যন্ত সৎ ও মেধাবী কর্মকর্তা। পূর্ববর্তী আওয়ামী ফ্যাসিস্ট সরকারের অধীনে তাকে বিভিন্নভাবে বঞ্চিত ও হয়রানির শিকার হতে হয়। তার পেনশন আটকে রাখা হয়েছিল। ফ্যাসিস্ট আওয়ামী সরকার তাকে বিভিন্ন সময়ে প্রলোভন দেখিয়ে অন্যায় প্রস্তাব দিয়েছিল, কিন্তু তিনি তা ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছিলেন, যার ফলস্বরূপ তাকে আরও বেশি বঞ্চনার শিকার হতে হয়েছিল। তিনি প্রথমে গ্রাম সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন এবং ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অবস্থায়, তিনি হাবিবুর রহমান হলের ছাত্রনেতা নির্বাচিত হন, যা তার নেতৃত্বগুণের প্রমাণ। বিগত জীবনে ব্যক্তিগত সম্পদের প্রতি তার কোনো লোভ ছিল না। গ্রামে সে একটি ভাঙা মাটির বাড়ি এবং ৩.২ একর জমি উত্তরাধিকারসূত্রে পেয়েছিলেন। শেষ জীবনে গ্রামে থাকার ইচ্ছায়, তিনি মাটির বাড়ির পাশে একটি একতলা পাকা ঘর নির্মাণ করেন যা তৈরি করতে তার দীর্ঘ সময় লেগেছে বলেও জানান।

তিনি আজীবন অন্যায়, জুলুম ও নির্যাতনের বিরুদ্ধে লড়াই করেছেন, এবং দুর্নীতির কাদা কখনোই তাকে স্পর্শ করতে পারেনি। চাইলেই তিনি ফ্যাসিস্ট আমলের আমলাদের মতো শত শত কোটি টাকা পাচার করে কোনো ইউরোপীয় দেশে শান্তিপূর্ণভাবে জীবনযাপন করতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। প্রচন্ড কর্মঠ এই মানুষটি তার শেষ জীবন তার নিজ এলাকার মানুষের সেবা করতে চান। তিনি সংসদ সদস্য নির্বাচিত হলে, অন্য যেকোনো সংসদ সদস্যের তুলনায় বেশি কাজ সরকারের কাছে আনতে পারবেন। আর তার দুর্নীতি না করার মানসিকতা জয়পুরহাটবাসীকে ব্যাপক উন্নয়ন উপহার দেবে।

তার সততা, ন্যায়পরায়ণতা এবং জনসেবার মানসিকতা জয়পুরহাটবাসীর জন্য গর্বের বিষয়। তাই দল-মত নির্বিশেষে সকলেরই সহযোগিতা ও সমর্থন কামনা করেছেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com